নাগাল্যান্ডে ধর্ষণের ঘটনা ঘটেইনি, কেন্দ্রকে রিপোর্ট নাগা সরকারের

ডিমাপুর, ১১ মার্চ : যে ঘটনার জেরে কয়েকদিন আগেই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল নাগাল্যান্ডের ডিমাপুর সেই ধর্ষণের ঘটনা আদপে ঘটেইনি। নাগাল্যান্ড সরকারের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে এমন চাঞ্চল্যকর রিপোর্টই পাঠানো হয়েছে।

ডিমাপুর গত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে। হামলাকারীদের মধ্যে বহুজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি শহরের ইন্টারনেট ও মোবাইল এসএমএস পরিষেবাও বন্ধ রাখা হয়।

নাগাল্যান্ডে ধর্ষণের ঘটনা ঘটেইনি, কেন্দ্রকে রিপোর্ট নাগা সরকারের


এদিন নাগাল্যান্ডের ইনস্পেক্টর জেনারেল পুলিশ জানান, নিগৃহীতার মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি। শরীরের কয়েক জায়গায় সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। এরপর এদিনের ঘটনার পর পরিস্থিতি কোন জায়গায় পৌঁছায় সেটাই এখন দেখার।

কয়েকদিন আগে নাগাল্যান্ডের ডিমাপুরে সঈদ ফরিদ খান (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে বছর ২০-র এক নাগা যুবতীকে ধর্ষণের অভিযোগ ওঠে। গতমাসের ২৩ ও ২৪ তারিখ অভিযুক্ত ফরিদ খান নাগাল্যান্ডের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে একাধিকবার যুবতীটিকে ধর্ষণ করে। অভিযোগ পেয়েই ২৫ তারিখ পুলিশ অভিযুক্ত ফরিদ খানকে গ্রেফতার করে।

ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তকে শাস্তি দিতে কয়েক হাজার উত্তেজিত জনতা ডিমাপুরের সেন্ট্রাল জেলে হামলা চালিয়ে জেলের গেট ভেঙে পুলিশের সামনে থেকেই অভিযুক্তকে ছিনিয়ে যায়। এরপর প্রথমে তাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হয়, তারপর সবাই মিলে পিটিয়ে, পা দিয়ে পিষে অভিযুক্তকে ঘটনাস্থলেই খুন করে। প্রথমে অভিযুক্তকে মোটরসাইকেলের পিছনে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে ডিমাপুর শহরের মূল কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর তার দেহ একটি ঘড়ি টাওয়ারে ঝুলিয়ে দেয় উত্তেজিত জনতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+