হায়দ্রাবাদ বিস্ফোরণ কাণ্ডে ইয়াসিন ভটকল সহ ৫ জনের মৃত্যুদণ্ডের নির্দেশ দিল এনআইএ আদালত
হায়দ্রাবাদের দিলসুখনগরের বিস্ফোরণের ঘটনায় ইয়াসিন ভটকল-সহ ৫ দোষীকে মৃত্যুদণ্ড দিল এনআইএ আদালত।
হায়দ্রাবাদ, ১৯ ডিসেম্বর : হায়দ্রাবাদের দিলসুখনগরের বিস্ফোরণের ঘটনায় ইয়াসিন ভটকল-সহ ৫ দোষীকে মৃত্যুদণ্ড দিল এনআইএ আদালত।
২০১৩ সালের ২৮ আগস্ট বিহারের ভারত-নেপাল সীমান্ত থেকে ভটকলকে গ্রেফতার করেছিল এনআইএ। গত ১৩ ডিসেম্বর ২০১৩ সালেপ হায়দ্রাবাদ বিস্ফোরণের ঘটনায় ইন্ডিয়ান মুজাহিদিনদের ৫ সদস্যকে দোষী সাব্যস্ত করল এনআইএ আলাদত। দোষী ৫ জনের মধ্যে অন্যতম নাম ছিল ইয়াসিন ভটকলের।

ভটকল ছাড়া বাকি চারজন যাদের দোষী সাব্যল্ত করা হয়েছিল তারা উত্তরপ্রদেশের আশাদুল্লা আখতার, পাকিস্তানের জিয়া উর রহমান ওরফে ওয়াকাস, বিহারের তহসিন আখতার এবং মহারাষ্ট্রের আইজাজ শেখ। এরা প্রত্যেকেই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে।
২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় দিলসুখ নগরের জনবসতিপূর্ণ এলাকায় পর পর দুটি বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে ১৮ জনের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিল ৮৩ জন।
ভটকল-সহ দোষী ৫ জনেরই ফাঁসির আবেদন জানিয়েছিল এনআইএ। আবেদনের সপক্ষে যুক্তি দিতে গিয়ে এই মামলাকে বিরলতম বলে ব্যাখ্যা করেছিল এনআইএ, আর তাই এই মামলায় দোষীদের একমাত্র ফাঁসি হওয়া উচিত বলেই সওয়াল করা হয়েছিল। সেই আর্জিতেই এদিন শিলমোহর দিল আদালত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications