বিজেপির মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা! মোদীর শরণে সায়রা বানু
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চাইলেন অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চাইলেন অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছে মুম্বইয়ের বিল্ডার সমীর ভোজওয়ানি। দিলীপ কুমারের মুম্বইয়ের পালি হিলসের বাংলো দখল করতে যাওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ওই বিল্ডারকে।

দিলীপ কুমারের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি আবেদন পোস্ট করা হয়েছে। যেখানে সায়রা বানু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লিখছেন, ল্যান্ড মাফিয়া সমীর ভোজওয়ানি জেল থেকে ছাড়া পেয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের আশ্বাস সত্ত্বেও কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সায়রা বানু। পদ্ম বিভূষণকে বিশ্বাসঘাতকতা বলেও অভিযোগ করেছেন তিনি। তাকে টাকা ও পেশিশক্তির ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। মুম্বইয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান বলে জানিয়েছেন তিনি।
Request from Saira Banu Khan: The Hon’ble @PMOIndia Shri @narendramodi
— Dilip Kumar (@TheDilipKumar) December 16, 2018
Sir, Land Mafia Samir Bhojwani realeased from Jail. No Action Taken despite assurances by CM @Dev_Fadnavis
Padma Vibhushit betrayed, Threatened by money n muscle power. Request meeting wth u in #mumbai
এই সপ্তাহের দিলীপ কুমার ৯৬ বছরে পদার্পণ করেছেন।
গতবছরে সায়বা বানু অভিযোগ করেছিলেন ভোজওয়ানি ভুয়ো কাগজপত্র তৈরি করে, তাঁর বাংলো দখল করতে যান। সেই সময় মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা ভোজাওয়ানির বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছিল।












Click it and Unblock the Notifications