শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার
শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার
ফের হাসপাতালে ভর্তি হলেন বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমার। রবিবার মুম্বইয়ের খারের হিন্দুজা হাসপাতালে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে। ৯৮ বছরের অভিনেতা ভর্তি রয়েছেন চিকিৎসক জালিল পার্কারের অধীনে।

গতমাসে দিলীপ কুমার নিয়মিত চেকআপের জন্য একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে সব টেস্ট করার পর তাঁকে শীঘ্রই ছেড়ে দেওয়া হয়। বর্তমানে বার্ধক্যজনিত নানা শরীরিক সমস্যা দেখা দিয়েছে তাঁর। আপাতত চিকিৎসাধীন তিনি। গত বছর দিলীপ কুমারের দু’টি ছোট ভাই আসলাম খান (৮৮) ও এহসান খান (৯০) করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
১৯৪৪ সালে ইউসুফ খান ওরফে দিলীপ কুমার জোয়ার ভাটা ছবির মধ্যে দিয়ে হিন্দি সিনেমায় প্রবেশ করেন। এরপর গত পাঁচ দশক ধরে একাধিক ছবির মাধ্যমে তিনি বলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। কোহিনুর, মুঘল–ই–আজম, নয়া দৌড়, রাম অউর শ্যাম সহ বহু মনে রাখার মতো ছবি তাঁর ঝুলিতে রয়েছে। দিলীপ কুমারকে শেষবারের মতো ১৯৯৮ সালে কিলা ছবিতে শেষবারের মতো দেখা গিয়েছিল। প্রায়ই অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করতে হয় দিলীপ কুমারকে। একাধিকবার এই বর্ষীয়াণ অভিনেতার নামে মৃত্যুর গুজবও রটেছে।












Click it and Unblock the Notifications