ছাগলের তৃতীয় সন্তান তৃণমূল, তীব্র আক্রমণ দিলীপের! মমতাকে স্মার্টফোন ছেড়ে সাধারণ ফোন ব্যবহারের পরামর্শ
পেগাসাস ইস্যুতে বিতর্ক দেশজুড়ে। কেন্দ্রের উপর চাপ বাড়াতে ইতিমধ্যে রাজ্যসভা এবং লোকসভাতে একজোট হয়েছে বিরোধীরা। লাগাতার সরকারের উপর চাপ বাড়াচ্ছে। এই অবস্থায় গতকাল বৃহস্পতিবার তৃণমূলের সাংসদ শান্তনু সেন রাজ্যসভায় আইটি মন্ত্
পেগাসাস ইস্যুতে বিতর্ক দেশজুড়ে। কেন্দ্রের উপর চাপ বাড়াতে ইতিমধ্যে রাজ্যসভা এবং লোকসভাতে একজোট হয়েছে বিরোধীরা। লাগাতার সরকারের উপর চাপ বাড়াচ্ছে। এই অবস্থায় গতকাল বৃহস্পতিবার তৃণমূলের সাংসদ শান্তনু সেন রাজ্যসভায় আইটি মন্ত্রীর বক্তব্য চলাকলীন তাঁর থেকে বক্তব্যের কাগজ কেড়ে নিয়ে তা ছিঁড়ে দেন। ঘটনার পরই শোরগোল শুরু হয়।

পেগাসাস বিতর্কের মধ্যেই নয়া মাত্রা যোগ হয়েছে। তীব্র প্রতিবাদে নামে বিজেপি।
এরপর এদিন রাজ্যসভায় বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হয় শান্তনু সেনকে। আর এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আজ দিল্লিতে এক সংবাদমাধ্যমের মুখোমুখি হন দিলীপ ঘোষ। তাঁর দাবি, তৃণমূল বাংলার রাজনীতিকে কুলষিত করেছে। দিল্লিতে এসেও তৃণমূল সাংসদরা যে কাজ করছেন তাতে বাংলার অপমান হচ্ছে। এর আগে মহুয়া মৈত্র স্পিকারের উপর কাগজ ছুঁড়ে পেরেছিলেন।
গত কয়েকদিন ধরে যে ভাবে তৃণমূলের সাংসদরা নাটক করে চলেছেন তাতে বাংলার মান বাড়ছে না। স্পিকার বারবার যেখানে বলছেন বলার থাকলে নিয়ম মেনে বলুন তা কিছুতেই শুনছেন না তাঁরা! মিথ্যা কথা বলছেন ওরা! দিলীপ ঘোষের দাবি, বাংলাতে হিংসা বন্ধ করতে পারছেন না, ঠিক মতো ভ্যাকসিন দিতে পারছেন না, রেশন নিয়ে গণ্ডগোল তা সামলাতে পারছে না। শান্তনু সেনের মতো একজন ডাক্তার, সাংসদকে এমন কাজ মানায় না, তোপ বিজেপির রাজ্য সভাপতির। এতে বাংলার মানুষকে আরও লজ্জিত করেছন বলে মনে করেন তিনি।
তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে সেলোটেপ লাগানো ইস্যুতেও তোপ দেগেছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী ভালো ভাবে জানেন আইফোন থেকে ডেটা চুরি করা যায় না। এরপরেও আতঙ্ক থাকলে তাঁর মতো ফোন ব্যবহার করার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপদেশ দিলীপ ঘোষ।
উল্লেখ্য, স্মার্ট ফোন ব্যবহার করেন না দিলীপ ঘোষ। তাঁর দাবি, এক লক্ষ টাকার ফোনে পাঁচ টাকার সেলোটেপ লাগানো মুখ্যমন্ত্রীকে শোভা পায় না। পেগাসাস ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে মুকুল রায়ের প্রসঙ্গ টেনে আনেন দিলীপ ঘোষ।
তাঁর দাবি, মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর অভিযোগ করেছিলেন, তাঁর ফোন ট্যাপ করা হচ্ছে। ঘরের মধ্যেই তো চোর রয়েছে। উনি তো আগেই এই পথ দেখিয়েছেন, বলে তোপ সাংসদের।
অন্যদিকে আজ শুক্রবার পেগাসাস ইস্যুতে উত্তাল হয় সাংসদ। সকাল থেকে সাংসদের বাইরে বিক্ষোভ দেখান রাহুল গান্ধী। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, রাহুল গান্ধীর এই মুহূর্তে কোনও কাজ নেই। নিজের দলের মধ্যে অশান্তি চলছে। ফলে একটু সেই সময় এই সব করে সময় কাটাতে চাইছে বলে কটাক্ষ দিলীপ ঘোষের।
পাশাপাশি তৃণমূলকে রীতিমত তীব্র ভাষাতে আক্রমণ করেন দিলীপ। তাঁর দাবি, দিল্লিতে ছাগলের তৃতীয় সন্তান তৃণমূল! দাপিয়ে বেড়ায়, কেউ পোছে না। গত কয়েকদিন ধরে সাংসদরা যেভাবে কাজ করে যাচ্ছেন এর থেকে বেশী আর কি বলার আছে? মন্তব্য দিলীপের/
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক?











Click it and Unblock the Notifications