'আক্রান্ত' দিলীপ ঘোষ! তৃণমূলের 'তাড়ায়' ছাড়লেন এলাকা
নিজের কেন্দ্র মেদিনীপুরের দাঁতনে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ছাপ্পার অভিযোগ পেয়ে এলাকায় গিয়েছিলেন দিলীপ ঘোষ।
নিজের কেন্দ্র মেদিনীপুরের দাঁতনে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ছাপ্পার অভিযোগ পেয়ে এলাকায় গিয়েছিলেন দিলীপ ঘোষ। তিনি যাওয়ারসঙ্গে সঙ্গেই তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান ওঠে। কোনও ক্রমে বুথ থেকে নিজের গাড়িতে ওঠেন। এরপর কার্যত তৃণমূলের বিক্ষোভের জেরে বাধ্য হয়েই এলাকা ছাড়েন তিনি।

ভারতী ঘোষের পর দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোহনপুরের রামপুরায় যান দিলীপ ঘোষ। ছাপ্পার অভিযোগ পেয়েই তিনি সেখানে যান। বুথে ঢুকে পরিস্থিতিপর্যবেক্ষণ করেন। এই সময় বুথের বাইরেই বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মী-সমর্থকরা। দিলীপ ঘোষ গোব্যাক স্লোগান তোলা হয়। তাঁরা বলেন, সেখানে কোনও দিন গণ্ডগোল হয়নি। এলাকায় অশান্তি করতেই গিয়েছেন দিলীপ ঘোষ, অভিযোগ করে তৃণমূল। দিলীপ ঘোষের গাড়িতেও হামলার চেষ্টা হয়। রীতি মতো গাড়ি ধাওয়া করে তৃণমূল কর্মী সমর্থকরা। রাস্তা সরু হওয়ার একটা জায়গায় গিয়ে গাড়ি আটকে যায়। সেই সময় গাড়ি ঘিরে ধরে তৃণমূল কর্মী সমর্থকরা। গাড়ির দরজায় দাঁড়িয়ে পড়েন নিরাপত্তারক্ষীরা।
এর আগে শনিবার পূর্ব মেদিনীপুরের এগরার কামারডিহায় বিক্ষোভ হয়েছিল দিলীপ ঘোষের গাড়ি ঘিরে। বিজেপির দাবি, এককর্মীর বাড়ি থেকে নিমন্ত্রণ সেরে ফিরছিলেন তিনি। সেই সময় গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকরা। পাল্টা প্রতিবাদ করে বিজেপির কর্মী সমর্থকরা। দুপক্ষের ধস্তাধস্তিও হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।












Click it and Unblock the Notifications