Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dilip Ghosh: সাংগঠনিক রদবদলে পদ হারালেন দিলীপ ঘোষ, ২৪-এর আগে কী পরিকল্পনা বিজেপির

Dilip Ghosh: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)! আর সেই নির্বাচনের আগেই জাতীয় স্তরে ব্যাপক সাংগঠনিক রদবদল বিজেপির। নয়া জাতীয় কর্মসমিতি গঠন করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাৎপর্যপূর্ণ ভাবে সেই তালিকায় জায়গা পেলেন না দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

দীর্ঘদিন ধরেই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদে ছিলেন তিনি। কিন্তু এবার বিজেপির তালিকাতে জায়গাই পেলেন না খড়গপুরের সাংসদ। একমাত্র বাংলা থেকে জায়গা পেয়েছেন অনুপম হাজরা (Anupam Hazra)। সচিব হিসাবে তাঁর নাম তালিকায় রয়েছে।

সাংগঠনিক রদবদলে বাদ পড়লেন দিলীপ ঘোষ!

কিন্তু কেন তালিকা থেকে বাদ পড়লেন দিলীপ ঘোষ? বিশেষ করে লোকসভার আগে। তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তিনি কি আবার রাজ্য সংগঠনে ফিরবেন? এমনকি কেন্দ্রিয় মন্ত্রী হওয়ার জল্পনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভোটের আগে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেখানে বাংলা থেকে বেশ কয়েকজন মুখকে দেখা যেতে পারে বলে খবর। আর সেই তালিকায় তাহলে দিলীপ ঘোষকে দেখা যাবে? আর সেজন্যেই সর্বভারতীয় সহ-সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল বাংলার এই সাংসদকে?

যদিও বাংলা এক সংবাদমাধ্যমকে দিলীপ ঘোষ জানিয়েছেন, আগামী বছর লোকসভা নির্বাচন। এখন থেকেই জয়ী কেন্দ্রগুলিতে বিশেষ নজর দেওয়ার কথা বলছে কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেই কারনেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। তবে কেন্দ্রীয়মন্ত্রী হওয়ার বিষয়ে বিস্তারিত ভাবে কিছু অবশ্য মন্তব্য করেননি বিজেপি নেতা।

বলে রাখা প্রয়োজন, বঙ্গ বিজেপিকে বাংলায় শক্তভিত তৈরি করে দেওয়ার নেপথ্যে দিলীপ ঘোষ। তাঁর সময়কাল অর্থাৎ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন ঘুরে দাঁড়িয়েছে দল। কিন্তু সময় যত গড়িয়েছে ততই কোনঠাসা হয়ে পড়েছেন দিলীপ ঘোষ। এমনকি তাঁর সঙ্গে মনোমালিন্যের ছবিটাও প্রকাশ্যে এসেছে একাধিকবার। এই অবস্থায় তাঁর নাম বাদ যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই জেপি নাড্ডার সঙ্গে দীর্ঘ বৈঠক সেরেছেন সুকান্ত মজুমদাররা। এমনকি দু'দফায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক হয়েছে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদাররা। কি নিয়ে দুদিন ধরে এই বৈঠক চলে তা অবশ্য স্পষ্ট নয়।

তবে আগামী লোকসভা নির্বাচনের আগে রোডম্যাপ তৈরি করতেই যে আলোচনা হয়েছে তা জানিয়েছেন বিরোধী দলনেতা। আর এরপরেই সাংগঠিক রদবদল। এবং দিলীপ ঘোষের নাম বাদ যাওয়া খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গ বিজেপিতেও রদবদল দেখা যেতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+