প্রধানমন্ত্রী মোদীকে বলা হচ্ছে গো ব্যাক, রোহিঙ্গাদের নয় কেন, সংসদে সরব দিলীপ ঘোষ
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে চিন্তিত বিজেপি। এদিন প্রথমে গঙ্গারামপুরে সক্রিয় বিজেপি কর্মী নিগ্রহ নিয়ে রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন রাজ্যের বিজেপি সাংসদরা। সেখানে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ তোলা হয়।
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে চিন্তিত বিজেপি। এদিন প্রথমে গঙ্গারামপুরে সক্রিয় বিজেপি কর্মী নিগ্রহ নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে গিয়েছিলেন রাজ্যের বিজেপি সাংসদরা। সেখানে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ তোলা হয়। পরে বিষয়টি নিয়ে লোকসভায় সরব হন দিলীপ ঘোষ।

লোকসভায় রোহিঙ্গাদের নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের
দিলীপ ঘোষ এদিন লোকসভায় রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এঁদেরকে তৃণমূল গোব্যাক স্লোগান দিচ্ছে না। কেননা তারা রাজ্যের শাসকদলের ভোটব্যাঙ্ক। দিলীপ ঘোষ বলেন, রাজ্যে যাদের জন সমর্থন নেই তাদের সভা করতে দেওয়া হলেও, তাঁদের তা করতে দেওয়া হচ্ছে না। তিনি কটাক্ষ করে বলেন, ঘোরে কো না মিলে ঘাস, গাধা খা রাহা হ্যায় চবণপ্রাশ।

প্রধানমন্ত্রী, রাজ্যপালকে গো ব্যাক স্লোগান নিয়ে প্রশ্ন
দিলীপ ঘোষ এদিন লোকসভায় রাজ্যে প্রধানমন্ত্রী, রাজ্যপালকে গো ব্যাক স্লোগান নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ প্রতিবেশী দেশ চায় না আমাদের রাজ্য সুরক্ষিত থাকুক। প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে গত মাসে প্রধানমন্ত্রী কলকাতা সফরের সময়, তাঁকে কালো পতাকা দেখানো এবং গোব্যাক স্লোগান দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। যদিও হেলিকপ্টার এবং জলপথ ব্যবহারের কারণে তা সম্ভব হয়নি। অন্যদিকে গো ব্যাক স্লোগানের জেরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে পারেননি রাজ্যপাল।

লক্ষ লক্ষ মানুষকে নাগরিকত্ব
দিলীপ ঘোষ এদিন লোকসভায় বলেন, নতুন নাগরিকত্ব আইনে প্রতিবেশী দেশ থেকে আসা লক্ষ লক্ষ মানুষ নাগরিকত্ব পেতে চলেছেন। এতদিন এঁরা উদ্বাস্তুর তকমা নিয়ে ঘুরতেন। এবার তাঁরা মর্যাদা পাবেন বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ।

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ বিজেপি
এদিন গঙ্গারামপুরের ঘটনা নিয়েই রাষ্ট্রপতির দ্বারস্থ হয় রাজ্য বিজেপি নেতৃত্ব। দলে রাজ্য থেকে নির্বাচিত বিজেপি সাংসদরা ছাড়াও ছিলেন দিলীপ ঘোষ এবং কৈলাস বিজয়বর্গীয়। দুই মহিলা বিজেপি কর্মীর সঙ্গে যে অবর্ণনীয় আচরণ করা হয়েছে, তাঁর বিভিও-ও রাষ্ট্রপতি হাতে তুলে দেন তাঁরা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত











Click it and Unblock the Notifications