রাজ্যে ২১-এর আইন চলছে! কাঁথি আদালতে সরকারের সমালোচনায় দিলীপ

রাজ্যে একুশের আইন চলছে। এই সরকার যতদিন থাকবে, আরও এরকম ঘটনা ঘটবে। এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কাঁথি আদালতে হাজিরা দেন।

রাজ্যে একুশের আইন চলছে। এই সরকার যতদিন থাকবে, আরও এরকম ঘটনা ঘটবে। এদিন বিজেপির রাজ্য
সভাপতি দিলীপ ঘোষ কাঁথি আদালতে হাজিরা দেন। ১৭ ডিসেম্বর কাঁথিতে সভা করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন
দিলীপ ঘোষ। অভিযোগ পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিজেপির ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি
করিয়েছে।

রাজ্যে ২১-এর আইন চলছে! কাঁথি আদালতে সরকারের সমালোচনায় দিলীপ

১৭ ডিসেম্বর, ২০১৮-তে কাঁথি বাজারে বিজেপির সভায় হামলার অভিযোগ করেছিল বিজেপি। এই ঘটনায় সাংসদ দিব্যেন্দু অধিকারীসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল বিজেপি। অভিযোগ পুলিশ বিজেপির বিরুদ্ধেই আমলার অভিযোগ দায়ের করে। দিলীপ ঘোষ-সহ ১৫ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতার পরোয়ানা জারি করা হয়েছিল। সেই মামলায় মঙ্গলবার কাঁথি আদালতে হাজিরা দেন দিলীপ ঘোষ।

১৭ ডিসেম্বর তৃণমূল সমর্থকরা গাড়ি, মোটরবাইক ভাঙচুর করেছিল বলে অভিযোগ। এমন কী যে ঘরে সভা হচ্ছিল, সেই ঘর লক্ষ্য করে ইট ছোড়া হয়েছিল বলে অভিযোগ। বিজেপি কর্মীদের মারধর করা হয়েছিল বলেও অভিযোগ।

বিজেপির অভিযোগ, পুলিশ তৃণমূলের অভিযুক্তদের গ্রেফতারিতে তৎপরতা দেখায়নি, যতটা তৎপরতা দেখিয়েছে, বিজেপির বিরুদ্ধে মামলা নিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+