'আমি চ্যালেঞ্জ করছি',মমতাকে সিবিআই থেকে বিধায়ক কেনাবেচা ইস্যুতে জোরদার তোপ দিলীপের

২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা সবার পর সাংবাদিক বৈঠকে বসেই ঠোঁটের কোণে মুচকি হাসি নিয়ে, ঘাসফুল শিবিরের দিকে কার্যত একের পর এক ইয়র্কের থ্রো করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা সবার পর সাংবাদিক বৈঠকে বসেই ঠোঁটের কোণে মুচকি হাসি নিয়ে, ঘাসফুল শিবিরের দিকে কার্যত একের পর এক ইয়র্কের থ্রো করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগার শুরুতেই তিনি কটাক্ষের সুরে বলে দেন, 'ডিম ,ভাত কেউ খায়নি! ' এরপরই নিজের মেজাজে এদিন বিজেপির তরফে তোপ দাগেন দিলীপ ঘোষ।

'আমি চ্যালেঞ্জ করছি..'

'আমি চ্যালেঞ্জ করছি..'

এদিন দিলীপ ঘোষ নিজের বক্তব্যের শুরু থেকেই দাবি করেন, তৃণমূল যে সমস্ত দাবি দাওয়া করে আসছে , তার সমস্তই ভুল মিথ্যা।বিজেপি এদিন কোনও রকমের হিংসার সঙ্গে জড়িত ছিল না বলে জানিয়ে দেন দিলীপ ঘোষ। এরপরই ইডিতে শতাব্দী রায়, প্রসেনজিৎ ,ঋতুপর্ণাদের ডাকা নিয়ে মমতার দাবিকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, 'আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি .. যদি সিবিআইয়ের কেউ বলে থাকেন, তাহলে তাঁর নাম বলুন,। তাঁর বিরুদ্ধে যাতে ব্য়বস্থা হয়, তার জন্য আমরাও চেষ্টা করব। কোনও সিবিআই অফিসার বালকর্মীর একথা বলার অধিকার নেই যে কে কোন পার্টিতে যাবেন।... '

বিধায়কের দাম দু'কোটি!

বিধায়কের দাম দু'কোটি!

এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে দিলীপব ঘোষ জানতে চান , তৃণমূলের কোন বিধায়কের দান ২ কোটি টাকা? যাঁকে বিজেপি টাকার টোপ দিয়ে 'কিনতে চাইছে' বলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, সেই বিধায়কের নামও তৃণমূল যেন ঘোষণা করে, বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, 'আমি দেখতে চাই .. নিয়ে আসুন সেই এমএলএ কে যাঁকে ২ কোটি টাকা আর নাকি পেট্রোল পাম্প দেওয়া হবে? আমি দেখতে চাই কে এত দামি...! মমতা বন্দ্যোপাধ্যায়েরও এই দাম নেই আজ। '

চিড়িয়াখানা ও ডিম-ভাত

এদিন কটাক্ষের সুরে দিলীপ ঘোষ বলেন, ' ডিম নষ্ট হয়েছে! কেউ ডিম খায়নি ।' এরপরই তিনি বেলন তৃণমূলের সভায় লোক এতই কম হয়েছে যে যাঁরা এসেছিলেন তাঁরা ১ টা ডিমের জায়গায় ৪ টি ডিম খেতে বাধ্য হয়েছেন! পাশাপাশি, কটাক্ষের সুরে দিলীপ ঘোষ বলেন,তৃণমূলর তরফে এদিন মাইকে ঘোষণা করা হয় চিড়িয়াখানা না গিয়ে সভায় যান, চিড়িয়াখানা বন্ধ থাকবে আড়াইটে পর্যন্ত। সেই প্রসঙ্গক্রমে দিলীপ ঘোষ নিজের চেনা মেজাজে কটাক্ষ করেত ছাড়েননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+