রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকার চালায়, পুরভোট নিয়ে তোপ দিলীপের

রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকার চালায়, পুরভোট নিয়ে তোপ দিলীপের

পুরভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা দিলীপ ঘোষের। গত বৃহস্পতিবারই ভোটের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিরোধীদের আপত্তিতে আমল না দিয়েই রাজ্য সরকারের প্রস্তাব মেনে ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট ঘোষণা করা হয়েছে। তার প্রেক্ষিতেই শুক্রবার সকালে এক প্রকার মমতা সরকারকে নিশানা করেছেন দিলীপ ঘোষ। তিনি আক্রমণ শানিয়ে বলেছেন, পুরসভা এখন রাজ্য সরকারের হাতে। রাজ্য সরকার পরিচালনা করছে রাজ্য নির্বাচন কমিশন।

 পুরভোট নিয়ে তোপ দিলীপের

পুরভোটের দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট। গতকাল থেকেই কলকাতা পুর এলাকায় নির্বাচনি বিধি জারি হয়ে গিয়েছে। ১ ডিসম্বর পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হবে। ২১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ। আর পুনর্নির্বাচন হলে সেটা ২০ তারিখের মধ্যে শেষ করতে হবে বলে জানানো হয়েছে। বিরোধীদের আপত্তি উপেক্ষা করেই কলকাতা পুরসভা ভোটের দিন ঘোষণা করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য বিরোধীরা একদিনে গোটা রাজ্যে পুরভোট দাবি করেছিল। এমনকী রাজ্যপালও একই দিনে পুরভোট দাবি করেছিল।

কিন্তু রাজ্য সরকারের সিদ্ধান্তেই সিলমোহর দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তার প্রবল বিরোধিতা করেছে বিজেপি। বৃহস্পতিবার প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেছেন, 'কলকাতায় পুরভোট জেতা তৃণমূলের কাছে একটা চাপের বিষয়। ওরা ভাবছে যে করে হোক কলকাতা জিততে হবে। তাই আদালতে মামলা চলছে, শুনানি হচ্ছে এদিকে নির্বাচন কমিশনকে দিয়ে ভোট ঘোষণাও হয়ে গেল। রাজ্য নির্বাচন কমিশন তো রাজ্য সরকার চালায়। সে জন্য তাদের ইচ্ছামতো হচ্ছে। সে কারণেই যেটা চাইছে সেটা হচ্ছে। যখন চাইছে তখন হচ্ছে। এটা নিয়ে সকলেই চিন্তিত। তা হলে কোর্টকাছারির মানে কী থাকল।'

কলকাতা পুরভোট নিয়ে আবার হাইকোর্টে মামলা দায়ের করেছে বিজেপি। হাওড়া পুরভোটের দিন ঘোষণা না করা হলেও, কলকাতা পুরসভার দিন ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে ২০ এপ্রিলের মধ্যে পুরভোট শেষ করতে হবে রাজ্যে। তারপরেই রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপরেই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেেছন, তৃণমূল কংগ্রেস কলকাতা দখলে এতটাই মরিয়া যে পুনর্নির্বাচনের সময় পর্যন্ত রাখতে চাইছে না। গতকাল রাজ্য নির্বাতন কমিশন ২০ তারিখ পুনর্নির্বাচনের দিন ঘোষণা করেছে। কাউন্টিং করে রাতারাতি সব গুটিয়ে ফেলতে চাইছে তৃণমূল কংগ্রেস এমনই অভিযোগ করেছেন তিনি।

১৯ ডিসেম্বর কলকাতার ১৪৪টি ওয়ার্ডে ভোট হবে। এই নিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যও নিশানা করেছেন রাজ্য সরকারকে। তিনি অভিযোগ করেছেন, মামলা চলাকালীন একতরফা ভাবে নির্বাচন ঘোষণা করা হয়েছে। এটা কীভাবে সম্ভব। শাসকের আইন চলছে রাজ্যে। একে ধিক্কার জানিয়েছেন বিজেপি নেতা। রাজ্য পুলিশ দিয়ে পশ্চিমবঙ্গে কোনও ভোট অবাধ ও শান্তিপূর্ণ করা সম্ভব নয় বলেও দাবি করেছেন বিজেিপ নেতা।

Recommended Video

টিএমসির কাছে পুরভোট একটা কম্পালশন, যেকোন ভাবে জিততে হবে: দিলীপ ঘোষ

পাল্টা বিজেপিেক নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। তারা কটাক্ষ করে বলেছেন, বিজেপি ভোটে ভয় পাচ্ছে। বিধানসভা ভোট ৮ দফায় হয়েছে। কথন আপত্তি জানায়নি বিজেপি। তাহলে হঠাৎ এমন কী ঘটল যে বিজেপিকে বলতে হচ্ছে সমস্ত ভোট একসঙ্গে করাতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+