৪৪ বছরের অমৃতার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন ৬৮-র দিগ্বিজয় সিং

চেন্নাই, ৬ সেপ্টেম্বর : সাত পাকে বাঁধা পড়লেন কংগ্রেসের সাধারন সম্পাদক দিগ্বিজয় সিং!

টিভি সঞ্চালক অমৃতা রাই, যার সঙ্গে তাঁর প্রেমের খবর শোরগোল ফেলে দিয়েছিল, তাঁকেই অবশেষে কংগ্রেসের এই বরিষ্ঠ নেতা বিয়ে করেছেন বলে খবর। সূত্রের খবর অনুযায়ী, গত মাসেই চেন্নাইতে অমৃতাকে বিয়ে করেন তিনি।

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং এখন মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। তাঁর ঘণিষ্ঠ সূত্রের তরফেই এই খবর নিশ্চিত করা হয়েছে।

৪৪ বছরের অমৃতার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন ৬৮-র দিগ্বিজয় সিং

৪৪ বছরের অমৃতার সঙ্গে সম্পর্কের কথা গতবছর এপ্রিল মাসেই স্বীকার করে নেন ৬৮ বছরের প্রবীন নেতা দিগ্বিজয় সিং। তিনি টুইট করে বলেন, "ও (অমৃতা) ও তার স্বামী পারস্পরিক বোঝাপরার মাধ্যমে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন। একবার এই মামলার সিদ্ধান্ত এসে গেলে আমরা পরবর্তী পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।"

দিগ্বিজয়ের পাশাপাশি অমৃতা রাইও নিজের সম্পর্ক নিয়ে খোলাখুলিই টুইটারে জানিয়েছিলেন, "আমি আমার স্বামীর থেকে আলাদা হয়ে গিয়েছি। এবং আমরা পারস্পরিক বোঝাপরায় বিচ্ছেদের মামলা দায়ের করেছি। এর পরেই দিগ্বিজয় সিংয়ের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেব।"

উল্লেখ্য় দীর্ঘকালীন অসুস্থতার জেরে ২০১৩ সালে দিগ্বিদয় সিংয়ের স্ত্রীয়ের মৃত্যু হয়। তাঁদের চার কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+