ইভিএম পাহারায় গিয়ে কংগ্রেস-বিজেপি কর্মীদের 'অন্তাক্ষ্যরী'! আজবকাণ্ড প্রজ্ঞা-দিগ্বিজয়ের কেন্দ্রে
ভোট কেন্দ্রের ভিতরে ইভিএম-র গণনায় লড়াই। তবে কেন্দ্রের বাইরে আড্ডা, মশকরার সম্পর্ক। এভাবেই ভোপালের বিজেপি-কংগ্রেস কর্মীরা ভোটের তাপ উত্তাপের মধ্যেও রাজনৈতক সৌজন্যের ছবিটা অক্ষুন্ন রখেছেন।
ভোট কেন্দ্রের ভিতরে ইভিএম-র গণনায় লড়াই। তবে কেন্দ্রের বাইরে আড্ডা, মশকরার সম্পর্ক। এভাবেই ভোপালের বিজেপি-কংগ্রেস কর্মীরা ভোটের তাপ উত্তাপের মধ্যেও রাজনৈতক সৌজন্যের ছবিটা অক্ষুন্ন রখেছেন।

রাজনীতির ময়দানের ২২ গজের লড়াইয়ে যুযুধান দুই পক্ষ কেউ কাউকে এক চুল জমি ছাড়বে না বলে ভোটগণনাকেন্দ্রের বাইরে ক্যাম্প করে বসে রয়েছে। একদিকে বিজেপির ক্যাম্প আর অন্যদিকে কংগ্রেসের। ভোপালের ভোট ময়দান তাঁতাতে বিজেপির সাধ্বী প্রজ্ঞা , ও কংগ্রেসের দিগ্বিজয় সিং একে অপরের বিরুদ্ধে একাধিক কথা বলেছিলেন। কর্মীদের মধ্যেও একে অপরের বিরুদ্ধে যুদ্ধমনস্কতা কম ছিল না। তবে ভোটের গণনা কেন্দ্রের বাইরে ভোপালের ছবিটা বেশ মজাদার! সেখানে ক্যাম্পে থাকা বিজেপে-কংগ্রেস কর্মীরা একে অপরের সঙ্গে গানের লড়াই (অন্ত্যাক্ষরী) খেলে চলেছেন খোলা মনে। কখনওবা পুরী আলুদ্দমে কব্জি ডুবিয়ে চলছে খাওয়া দাওয়াপ পর্ব।
গানের লড়াইয়ে একপক্ষ 'না ' দিয়ে শেষ করেছিল গান। আর আরেক পক্ষ না দিয়ে কিছুতেই লাইন খুঁজে পাচ্ছিল না। আচমকা মনে পড়ে গেল বলিউডের বিখ্যাত গান, 'না না করতে প্যার তুমহি সে কর ব্যয়ঠি।' এই ছবি ভোপালের ভোট কেন্দ্রের বাইরের। খুব প্রতীকী হলেও এই ছবিই ২০১৯ লোকসভা নির্বাচনে এক অন্য রাজনৈতিক সমীকরণের বর্ণনা দিয়ে যায়।












Click it and Unblock the Notifications