চলতি মাসেই শুরু হচ্ছ ‘প্রধানমন্ত্রী ডিজিটাল স্বাস্থ্য মিশন’, বড় ঘোষণা কেন্দ্রের

চলতি মাসেই শুরু হচ্ছ ‘প্রধানমন্ত্রী ডিজিটাল স্বাস্থ্য মিশন’, বড় ঘোষণা কেন্দ্রের

প্রকল্পের কথা শোনা যাচ্ছিল অনেক আগে থেকেই। তবে ঠিক কবে থেকে এর বাস্তবায় হবে তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে বড় ঘোষণা করা হল কেন্দ্রের তরফে। আগামী সোমবার, অর্থাৎ ২৭ সেপ্টেম্বর দেশ জুড়ে 'প্রধানমন্ত্রী ডিজিটাল হেলথ মিশন’-এর সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার একথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডব্য।

সোমবার থেকেই শুরু বাস্তবায়ন

সোমবার থেকেই শুরু বাস্তবায়ন

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই ডিজিটাল স্বাস্থ্য মিশন নিয়ে তোড়জোর শুরু করেছিল কেন্দ্র। এবার তারই সফল বাস্তবায়ন হতে চলেছে আগামী সপ্তাহের শুরু থেকেই। এ ছাড়া এই প্রকল্পের মাধ্যমে দেশের মানুষকে দেওয়া হবে নিজস্ব স্বাস্থ্য পরিচয়পত্র। সেখানেও নির্দিষ্ট ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য নথিভুক্ত থাকবে বলে জানা যাচ্ছে।

২০২০ সাল থেকেই শুরু পাইলট প্রজেক্ট

২০২০ সাল থেকেই শুরু পাইলট প্রজেক্ট

অন্যদিকে এর আগে এই প্রকল্পটি ২০২০ সালেই পাইলট প্রজেক্ট হিসেবে লাগু করেছিল মোদী সরকার। তবে তখন এর নাম ছিল জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশন বা এনডিএইচএম। এবার গোটা দেশেই শুরু হতে চলেছে এর কার্যক্রম। অন্যদিকে এই প্রসঙ্গে এক টুইট বার্তায় স্বাস্থ্য মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল হেলথ মিশনের দেশব্যাপী রোলআউট আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এই প্রকল্পের আওতায় মানুষকে একটি অনন্য ডিজিটাল হেলথ আইডি দেওয়া হবে, যাতে ব্যক্তির সমস্ত স্বাস্থ্য রেকর্ড থাকবে।"

 কী ধরণের পরিষেবা মিলবে ?

কী ধরণের পরিষেবা মিলবে ?

আরও সহজ ভাবে বললে স্বাস্থ্য আইডি কার্ড প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা হবে। প্রতিটি কার্ড ইউনিক আইডি থাকবে, যা সংশ্লিষ্ট ব্যক্তির আধার এবং মোবাইল নম্বরের বিবরণ দিয়ে সংযুক্ত করা থাকবে। পাশাপাশি এই প্রকল্পের আওতায় একটি জাতীয় ডিজিটাল স্বাস্থ্য ইকোসিস্টেম তৈরি করা হবে বলেও জানাচ্ছে কেন্দ্র সরকার। এতেই থাকবে বিস্তৃত ডেটা, তথ্য ও পরিকাঠামো পরিষেবার মান-ভিত্তিক ডিজিটাল সিস্টেম। এদিকে এই প্রকল্প নিয়ে ইতিমধ্যেই নতুন করে জল্পনা শুরু হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের অভ্যন্তরে।

 কোন কোন রাজ্যে শুরু পাইলট প্রজেক্ট?

কোন কোন রাজ্যে শুরু পাইলট প্রজেক্ট?

আগামীতে এই ডিজিটাল হেলথ কার্ডের মাধ্যমে আপনার অনুমতি নিয়ে সহজেই চিকিৎসকরা, আপনার স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন। যার জেরে সকলেই সহজেই পাবেন সরকারি সুযোগ-সুবিধাও। এদিকে এর আগে আন্দামান-নিকোবর, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, লাদাখ, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরিতে ইতিমধ্যেই এই প্রকল্পের পাইলট প্রজেক্ট শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+