গুয়াহাটিতে ডিজিটাল ভিক্ষুক! ফোনপে কিউআর কোড দিয়ে ভিক্ষার আবেদন, ভিডিও ভাইরাল

গুয়াহাটিতে এক দৃষ্টিহীন প্রতিবন্ধী ভিক্ষুক ভিক্ষার জন্য অনন্য উপায় অবলম্বন করেছেন। যা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে এলাকায় দশরথ নামে পরিচিত সেই ভিক্ষুক ডিজিটাল পেমেন্টের মাধ্যমে ভিক্ষা গ্রহণ করছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ভিক্ষাজীবীর গলায় কিউআর কোড-সহ একটি ফোনপে কার্ড পরা রয়েছে। সেই সময় তিনি গাড়িতে আসা দুই ব্যক্তির কাছে যান। তাঁদের একজন ওই দৃষ্টিহীন ব্যক্তিকে দশ টাকা পাঠাতে কিউআর কোড স্ক্যান করছেন। তার পরে সেই ভিক্ষাজীবীকে দেখা যাচ্ছে অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার কথা শোনার জন্য ফোনটিকে নিজের কানের কাছে ধরে রাখছে।

Digital Begger Guwahati

ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করেছেন গৌরব সোমানি নামে এক কংগ্রেস নেতা। নিজের এক্স হ্যান্ডেলে তিনি ক্যাপশন দিয়েছেন, জমজমাট গুহায়াটিতে অসাধারণ একটি দৃশ্য। একজন ভিক্ষুক ফোন পে ব্যবহার করে সাহায্যের জন্য আবেদন করছেন। তিনি নির্বিঘ্নে ডিজিটাল লেনদেনকে একীভূত করেছেন। তিনি বলেছেন, সত্যিই প্রযুক্তির কোনও সীমা নেই।

তবে গুয়াহাটির দশরথ নামে ওই ব্যক্তই প্রথম ভিক্ষা করতে ডিজিটাল পেমেন্ট ব্যবহার করছেন না। এর আগে চল্লিশ বছর বয়সী বিহারের এক ব্যক্তিকে গলায় কিউ আর কোড ঝুলিয়ে ডিজিটাল ট্যাবলেট-সহ ডিজিটাল মোডের মাধ্যমে অর্থ সংগ্রহের বিকল্প পদ্ধতি নিয়ে বেতিয়া স্টেশনে ভিক্ষা করতে দেখা গিয়েছে।


নিজেকে লালু যাদবের অনুগামী বলে দাবি করা রাজু প্যাটেল নামে ওই ব্যক্তি জানিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া থেকে অনুপ্রাণিত। তিনি আরও বলেছিলেন, প্রধানমন্ত্রীর মন কি বাত শুনতে ভুল করেন না। এই ধরনের উদাহরণ দেখা গিয়েছে দিল্লি, মুম্বইয়ের মতো মেট্রো শহরগুলিতেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+