ভবিষ্যতে গাঙ্গেয় সমতলে বিভিন্ন ধরনের বৃষ্টি! গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য
আগামী বছরগুলিতে গাঙ্গেয় সমতলভূমিতে বৃষ্টিপাতের ধরণের উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের কারণে এই পরিস্থিতি। মহামানা সেন্টার অফ এক্সিলেন্স ইন ক্লাইমেট চেঞ্জ রিসার্ডের একটি নতুন গবেষণায় এব্যাপারে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীন এই কেন্দ্রের গবেষণায় গাঙ্গেয় সমতলভূমিতে বৃষ্টিপাতের ধরণগুলির আচরণকে অনুমান করা হয়েছে। বলা হয়েছে, ১৯৮৬-২০০৫-এর মধ্যে ৪০-৭০ শতাংশ গড়ের তুলনায় ২০৪১-৬০-এর মধ্যে জুন ও জুলাই মাসে গড় মৌসুমী বৃষ্টিপাতের পরিমাণ প্রায় কমে যাবে।

প্রাক বর্ষা এবং বর্ষা পরবর্তী বৃষ্টিপাতের প্রবণতায় স্পষ্ট পরিবর্তন দেখা গিয়েছে। প্রাক বর্ষা ঋতুতে মার্চ থেকে মে পর্যন্ত, ১০-২০ শতাংশ হ্রাস পাবে। বর্ষা পরবর্তী মরসুমে বৃষ্টি প্রবলভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০৮০ থেকে ৯৯ সালের মধ্যে অক্টোবর থেকে ডিসেম্বরে মধ্যে ৮০-১৭০ শতাংশ বৃষ্টির অনুমান করা হচ্ছে।
গবেষকরা বলছেন, জলবায়ুর সংকট বৃষ্টির তীব্রতাকে প্রভাবিত করতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ঘটনাগুলি অদূর ভবিষ্যতে উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ার সম্ভাবনা। বেশি বৃষ্টিপাতের ঘটনাগুলি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দূর ও অদূর ভবিষ্যতে খুব ভারী এবং অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অত্যন্ত ভারী বৃষ্টিপাতের গড় এই সময় ১.৯-৪.৯ শতাংশ বৃদ্ধি পেতে পারে।
তাপমাত্রার গ্রেডিয়েন্ট শক্তিশালী হওয়া এবং অদূর ভবিষ্যতে বায়ুমণ্ডলীয় আর্দ্রতা বৃদ্ধি বৃষ্টিপাতের তীব্রতাকে সমর্থন করে বলে বিশ্লেষণে বলা হয়েছে। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে স্বাধীন বিশেষজ্ঞ এবং গবেষণাগুলি গাঙ্গেয় সমতলভূমি এবং ভারতের অন্য অংশে বৃষ্টিপাতের ধরণে বড় ব্যাঘাতের বিষয়ে সতর্ক করেছে।
গবেষণায় বলা হয়েছে, ভূমি ও সমুদ্রের তাপমাত্রার ক্রমাগত বৃদ্ধির কারণে দীর্ঘ সময়ের জন্য বাতাসে আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। যা বর্ষার বৃষ্টির তীব্রতাকে প্রভাবিত করেছে। উদাহরণ স্বরূপ আরব সাগর জানুয়ারি থেকে উষ্ণ হয়েছে এবং উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে আর্দ্রতা আরও বৃদ্ধি পেয়েছে। আবহাওয়ায় আর্দ্রতা বৃদ্ধি বৃষ্টিপাত বৃদ্ধির পূর্বাভাস দেয়।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications