ব্যাঙ্কের মেয়াদী জমায় বেড়েছে সুদ! একনজরে সুদের হার
আরবিআই রেপোরেট বাড়ানোর পরেই সুদের হার বাড়িয়েছে বিভিন্ন ব্যাঙ্ক। মেয়াদী জমায় দেশের সর্ব বৃহৎ ব্যাঙ্ক এসবিআই যেমন সুদের হার বাড়িয়েছে, ঠিক তেমনই সুদের হার বাড়িয়েছে সর্ববৃহৎ বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফ
আরবিআই রেপোরেট বাড়ানোর পরেই সুদের হার বাড়িয়েছে বিভিন্ন ব্যাঙ্ক। মেয়াদী জমায় দেশের সর্ব বৃহৎ ব্যাঙ্ক এসবিআই যেমন সুদের হার বাড়িয়েছে, ঠিক তেমনই সুদের হার বাড়িয়েছে সর্ববৃহৎ বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি। ব্যাঙ্কে সুদের হার ১০ বেসিস পয়েন্ট থেকে ৬০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এক বেসিস পয়েন্টের অর্থ ০.০১ %।

১ অগাস্ট রেপোরেট ৬.২৫ % থেকে বাড়িয়ে ৬.৫০% করেছে আরবিআই। এরপরেই সুদ বাড়িয়েছে বিভিন্ন ব্যাঙ্ক। বিভিন্ন সময়ের ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হার বাড়িয়েছে এসবিআই। এককোটির নিচে সুদের হার বৃদ্ধির পরিমাণ ১০ বেসিস পয়েন্ট।
এক বছর থেকে দুবছরের নিচে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৬.৬৫ % থেকে বেড়ে হয়েছে ৬.৭%। বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৭.১৫ % থেকে বেড়ে হয়েছে ৭.২%।
সুদের হার বাড়িয়েছে এইচডিএফসি ব্যাঙ্কও। ছয় মাস একদিন থেকে ৫ বছরের মধ্যে বিভিন্ন টার্ম ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বাড়িয়েছে তারা। ৬ থেকে ৯ মাসের ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৬.৭৫ %। আগের থেকে যা ৪০ বেসিস পয়েন্ট বেশি। ৯ মাস থেকে এক বছরের কম সময়ের ক্ষেত্রে সুদের হার বাড়ানো হয়েছে ৬০ বেসিস পয়েন্ট। অন্যদিকে একবছরের সময়ের ক্ষেত্রে সুদের হার বাড়ানো হয়েছে ৪০ বেসিস পয়েন্ট। সুদের হার দাঁড়িয়েছে ৭.২৫ %।












Click it and Unblock the Notifications