Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লোকসভা ভোটে প্রায় ছয়লক্ষ ভোটের পার্থক্য! কোথায় গণনা হয়নি বা কোথাও বেশি গণনা হয়েছে, বিস্ফোরক তথ্য

সারা দেশে নির্বাচনী ও রাজনৈতিক সংস্কারের জন্য কাজ করছে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস। তারাই দাবি করেছে, এবারের লোকসভা নির্বাচনে গণনায় ইভিএমে রেকর্ড করা গণনা করা কিংবা গণনা করা হয়নি এমন ভোটের পরিমাণ প্রায় ছয় লক্ষ।

এডিআর দাবি করেছে, ৩৬২ টি নির্বাচনী এলাকায় ইভিএমে রেকর্ড করার পরে গণনা করা হয়নি এমন ভোটের সংখ্যা প্রায় ৫.৫ লক্ষ আর ইভিএমে রেকর্ড করা ভোটের চেয়ে ১৭৬ টি আসনে বেশি গণনা করা হয়েছে এমন ভোটের সংখ্যাটা প্রায় ৩৫ হাজারের মতো।

Lok Sabha election

নির্বাচন কমিশনের পরিসংখ্যানেই তফাত
এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী এডিআরের প্রতিষ্ঠাতা জগদীপ ছোকার বলেছেন নির্বাচন কমিশনের নিজেদের পরিসংখ্যানে ৫৩৮ টি লোকসভা কেন্দ্রে প্রদত্ত ভোট এবং গণনা করা ভোটের মধ্যে পার্থক্য রয়েছে।
তিনি আরও বলেছেন, নির্বাচন কমিশনের উচিত ৫৩৮ টি লোকসভা আসনে গণনা করা ভোটের সংখ্যায় পার্থক্যের কারণ ব্যাখ্যা করা। তিনি বলেছেন, ২০১৯-এর নির্বাচনের সময়ও এটা হয়েছিল। এব্যাপারে সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করা হয়েছে। তবে তার কোনও শুনানি এখনও পর্যন্ত হয়নি।

নির্বাচন কমিশনের পদক্ষেপ
এছাড়া নির্বাচন কমিশনও এব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে কমিশনের তরফে অসন্তুষ্ট প্রার্থীদের ভোট-গণনা পুনরায় পরীক্ষা করার বিকল্পগুলি অফার করেছে। যার মধ্যে রয়েছে একটি আসনের যেকোনও ভোট কেন্দ্র থেকে মেশিন বাছাই করা এবং একটি মক পোল এবং ভিভিপ্যাট স্লিপ গণনা বেছে নেওয়া। গত সপ্তাহে নির্বাচন কমিশন জানিয়েছে এই ধরনের আটটি আবেদন এসেছে।

কী বলছে এডিআর

  • এডিআর-এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য় অনুসারে যেখানে ভোটের চেয়ে বেশি গণনা করা হয়েছে, সেখানে প্রতিটি আসনে এক থেকে ৩৮১১ টি ভোটের পার্থক্য ছিল। প্রতিটি ক্ষেত্রে জয়ের ব্যবধান সেই পার্থক্যের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।
  • অন্যদিকে যেখানে ভোট পড়ার থেকে কম ভোট গণনা করা হয়েছে, সেখানে প্রতি আসনের পার্থক্য ছিল এক থেকে ১৬৭৯১-এর মধ্যে। এই ক্ষেত্রেও সম্ভবত ফলাফলের কোনও পরিবর্তন হবে না।
  • পাঁচটি এরকম আসন রয়েছে, যেখানে জয়ের ব্যবধান ও গণনা না করা ভোটের পার্থক্য ১৩০০-র কম। এর মধ্যে তিনটি জিতেছে বিজেপি। এই আসনগুলি একটি করে রয়েছে উত্তর প্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে। কংগ্রেস একটি জিতেছে পঞ্জাবে আর সমাজবাদী পার্টি একটি জিতেছে উত্তর প্রদেশে।

সুপ্রিম কোর্টে শুনানি
বিভিন্ন কারণে প্রত্যাখ্যাত ভোট-সহ সব ভোটার সংখ্যা প্রকাশের জন্য সুপ্রিম কোর্টে এডিআর আবেদন করে। তার শুনানির একদিন আগে সেই সংক্রান্ত তথ্যও প্রকাশ করে তারা। এডিআরের তরফে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট এব্যাপারে তাদের আবেদন শুনবে. তারা আদালতের সামনে লোকসভা নির্বাচন সম্পর্কেত সর্বশেষ তথ্য উপস্থাপন করবেন, যা কিনা হলফনামার মাধ্যমে বেরিয়ে এসেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+