Vande Bharat Train এর থেকে ঠিক কতটা কম Amrit Bharat Express এর ভাড়া? সুবিধায় কোন ট্রেন এগিয়ে
Vande Bharat Train Vs Amrit Bharat Express: ভারতীয় রেল ট্র্যাকে গতি এনেছে বন্দে ভারত এক্সপ্রেস। গত কয়েক বছরে কার্যত সমস্ত রাজ্য থেকে ছুটছে এই ট্রেন। এক সমীক্ষা বলছে বিমানের থেকেও বেশি যাত্রীরা এখন বন্দে ভারতের উপর নির্ভর করছে।
আর এই সাফল্যের পরেই চলতি বছরে আরও দুটি বন্দে ভারতের সংস্করণ রেলমন্ত্রক নিয়ে আসতে চলেছে বলে জানা গিয়েছে। তবে গত বছর শেষে অমৃত ভারত এক্সপ্রেস নিয়ে এসেছে মোদী সরকার। ভোটের আগে আরও কয়েকটি রুটে দেখা মিলবে পারে এই ট্রেনের।

এই ট্রেনেও কিন্তু একগুচ্ছ সুবিধা আছে। এক নজরে দেখে নিন বন্দে ভারত নাকি অমৃত ভারতের (Vande Bharat Train Vs Amrit Bharat Express) মধ্যের পার্থক্য-
বন্দে ভারত এবং অমৃত ভারত ট্রেনের মধ্যে কোন ট্রেনটি ভাল? অনেক ক্ষেত্রে এটাই এখন চর্চার মুল বিষয়। তবে যাত্রী সুবিধায় কোনও অংশে অমৃত ভারত ট্রেন বন্দে ভারতের থেকে কম যায় না। দুটি ট্রেনেরই (Vande Bharat Train Vs Amrit Bharat Express) সামনে এবং পিছনে দুটি ইঞ্জিন আছে। আর তাতে অনেক বেশি দ্রুত ছুটতে পারে এই ট্রেনগুলি। এমনকি লাইন পরিবর্তন কিংবা অন্যান্য ক্ষেত্রেও সময় অনেক কম লাগে এই ধরনের পুশ-পুল ট্রেনগুলিতে।
অমৃত ভারত এবং বন্দে ভারত উভয়ই বর্তমানে ভারতীয় রেলের সবচেয়ে দ্রুতগামী ট্রেন। দেশের প্রথম সেমি বুলেট ট্রেন ঘন্টায় ১৮০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। অন্যদিকে অমৃত ভারত এক্সপ্রেসের গতি ১৩০ কিমি প্রতি ঘন্টায়। দুটি ট্রেনই পুশ-পুল প্রযুক্তিতে ছুটতে সক্ষম।
তবে বন্দে ভারত এক্সপ্রেসের তুলনায় অমৃত ভারত এক্সপ্রেসের ভাড়া অনেকটাই কম। বন্দে ভারত ট্রেনের ভাড়া তুলনামূলক অনেকটাই বেশি। ফলে অনেকেই উঠতে পারে না। আর তাই অমৃত ভারত এক্সপ্রেস নিয়ে এসেছে মন্ত্রক। এতে ভাড়েয়া তুলনামূলক অনেকটাই কম।
তবে এই ট্রেনে এসি নেই। তবে বন্দে ভারত এক্সপ্রেসের সমস্ত বগিই এসি। ফলে গরমে কষ্ট হওয়ার সম্ভাবনা নেই। অমৃত ভারত ট্রেনে একটিও এসি কোচ না থাকলেও এই ট্রেনে বন্দে ভারত ট্রেনের মতো সব সুবিধা রয়েছে। যেমন মর্ডান বাথরুম, প্রত্যেক কোচে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা, গদিযুক্ত বসার জায়গার মতো আধুনিক সমস্ত সুবিধা দেওয়া হয়্যেছে।
দেশের সমস্ত রুটেই প্রায় ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস। তবে এখনও পর্যন্ত অমৃত ভারত এক্সপ্রেস মালদহ-ব্যাঙ্গালুরু ছাড়াও আরও একটি রুটে পরিষেবা দিচ্ছে।












Click it and Unblock the Notifications