দিল্লিতে করোনায় মৃত্যুতে সরকারি নথি আর অন্ত্যেষ্টির ভিন্ন তথ্য, কেজরিওয়াল সরকার তথ্য লুকাচ্ছে, দাবি বিজেপির

দিল্লিতে করোনার (coronavirus) দ্বিতীয় ঢেউ স্তিমিত হওয়ার পথে। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে মারা (death) গিয়েছেন এমন প্রায় ৪৫০০ জনের নাম দিল্লি সরকারের (delhi govt) মৃত্যু তালিকা থেকে উধাও হয়ে

দিল্লিতে করোনার (coronavirus) দ্বিতীয় ঢেউ স্তিমিত হওয়ার পথে। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে মারা (death) গিয়েছেন এমন প্রায় ৪৫০০ জনের নাম দিল্লি সরকারের (delhi govt) মৃত্যু তালিকা থেকে উধাও হয়ে গিয়েছে। গত ২৪ দিনে এই সংখ্যার হেরফের ঘটেছে বলে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছে।

তালিকা থেকে উধাও ৪৭৮৩ জন

তালিকা থেকে উধাও ৪৭৮৩ জন

১৮ এপ্রিল থেকে ১১ মের মধ্যে দিল্লিতে অন্ত্যেষ্টি এবং সরকারি মৃত্যু নথির মধ্যে ৪৭৮৩ জনের তফাত দেখা গিয়েছে। দিনের হিসেবে দেখতে কোনও দিন সর্বোচ্চ ৩৩৬ জন আর সর্বনিম্ন ৩২ জনের তফাত পাওয়া গিয়েছে।

পুরসভা আর দিল্লি সরকারে নথিতে ফারাক

পুরসভা আর দিল্লি সরকারে নথিতে ফারাক

দিল্লিতে পুরসভার তথ্যে দেখা গিয়েছে ২৪ দিন সময়ে ১২৮৩৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল। সেখানে দিনের গড় করলে ৫৩৪ জন আর ঘন্টায় ২২ জনের মৃত্যুর হিসেব ধরা পড়েছে। অন্যদিকে দিল্লি সরকারের হিসেবে নথিভুক্ত হয়েছে ৮০৫০ টি মৃত্যু। অর্থাৎ দিনের নিরিখে ৩৩৫ জন আর ঘন্টার নিরিখে ১৩ জনের মৃত্যু হয়েছে।

৩০ এপ্রিল দেখা গিয়েছে, পুরসভায় নথিভুক্ত হয়েছে ৭১১ জনের মৃত্যু আর দিল্লি সরকারের কাছে ৩৭৫ জনের মৃত্যু। তফাৎটা ৩৭৫ জনের। অন্যদিকে, ১১ মেতে পুরসভার নথিতে অন্ত্যেষ্টির সংখ্যা ৩৭৯ জনের আর সরকারি নথিতে ৩৪৭৮ জনের। তফাৎটা ৩২ জনের।

দায়ী দিল্লি সরকার, দাবি বিজেপির

দায়ী দিল্লি সরকার, দাবি বিজেপির

দিল্লির পুরসভাগুলি বিজেপির নিয়ন্ত্রণে। আর তারা অভিযোগ করেছেন আম আদমি পার্টি নিয়ন্ত্রিত দিল্লির সরকার করোনায় মৃত্যু লুকোচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। সেই কারণে তারা সংখ্যতত্ত্বে গোলমাল করেছে। সন্দেহজনক করোনা রোগীদের তালিকা থেকে বাদ দিয়েছে। বিজেপির আরও অভিযোগ শুধু এখনই নয়, করোনা শুরুর পর থেকেই এটা করা হচ্ছে। যদিও দিল্লি সরকারের তরফে, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে। অনেোক মৃত্যু কোমর্বিডিটিসের কারণে হয়েছে বলে দাবি করা হয়েছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, মাস ছয়েক আগেও এমন অভিযোগ উঠেছিল, কিন্তু সেই সময় সরকার প্রমাণ করেছিল, তাদের হাতে থাকা সংখ্যাটাই সঠিক।

পুরসভার আধিকারিকের ব্যাখ্যা

পুরসভার আধিকারিকের ব্যাখ্যা

যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এর পুর আধিকারিক বলেছেন টেকনিক্যাল কারণেই এই ত্রুটি। তিনি বলেছেন, এর পিছনে দুটি কারণ রয়েছে। তার মধ্যে দিল্লি সরকার সন্দেহজনক করোনা রোগী ছাড়াও যাঁরা আগে থেকেই অসুস্থ, তাঁদের তালিকা থেকে বাদ দিয়েছে। এছাড়াো যাঁরা দিল্লির বাসিন্দা নন, তাঁদেরও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
এছাড়াও পরিবারের তরফে মৃত্যুর পরে দেহর দাবি করা হয় না। অন্যদিকে পুলিশের তরফ থেকেও অনেক দেহ একসঙ্গে পোড়ানা হয়। যদিও দিল্লি পুলিশের তরফে একথা অস্বীকার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+