দিদি মহিলাদের প্রতি অসংবেদনশীল, নয়া বিল নিয়ে মমতাকে নিশানায় বিজেপি শাসিত রাজ্যে এগিয়ে থাকার দাবি শিবরাজের

ভুলে ভরা বিল, আসল দোষীদের আড়াল করার চেষ্টা, ধর্মতলায় বিজেপির ধর্না মঞ্চ থেকে যখন একথা বলছেন বাংলার বিরকোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ঠিক সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান দিল্লি থেকে এই বিলকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা বলে মন্তব্য করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রীর প্রশ্ন, প্রস্তাবিত আইনে কি সন্দেশখালিতে যৌন নির্যাতন মামলায় প্রধান অভিযুক্ত শাহজাহান শেখ মৃত্যুদণ্ড পাবে? সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মহিলাদের প্রতি অসংবেদনশীল বলেও মন্তব্য করেছেন।

shivraj singh

তিনি আরও বলেছেন, দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) চাপের মুখে আইন প্রণয়ন করেছেন। আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা থেকে নজর সরাতে এটা করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীর জিজ্ঞাসা কেন তিনি আগে এটা করেননি, কেন তিনি আগে সহানুভূতি দেখাননি?

মধ্যপ্রদেশে একাধিক দফায় মুখ্যমন্ত্রী থাকা শিবরাজ সিং চৌহান বলেছেন, বিজেপি শাসিত রাজ্য ২০১৭ সালে এই ধরনের আইন প্রণয়ন করেছিল। সেই আইনে ইতিমধ্যেই ৪২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

তিনি বলেছেন, সন্দেশখালিতে অনেক মহিলা যৌন নিপীড়নের অভিযোগ করেছিলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে। এই আইনে কি তাঁর ফাঁসি হবে, সেই প্রশ্ন করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। তিনি বলেছেন, এব্যাপারে দিদির জবাব দেওয়া উচিত।

গত নয় অগাস্ট ভোরে আরজি কর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে মহিলা পিজিটি চিকিৎসকের দেহ পাওয়া যায়। তারপর শুধু কলকাতা বা বাংলায় নয়, সারা দেশে বিক্ষোভ দেখা দেয়। তারই প্রেক্ষিতে বিধানসভার দুদিনের বিশেষ অধিবেশন ডেকে সর্বসম্মতিতে ধর্ষণ বিরোধী বিল পাশ করেছে তৃণমূল সরকার।

এদিকে বিজেপির আইচি সেলের প্রধান অমিত মালব্য এই বিল পাশের পরে বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে চুপ করানোর চেষ্টা করছেন। তাঁর প্রশ্ন মুখ্যমন্ত্রী কেন সংবাদ মাধ্যমকে চুপ করানোর চেষ্টা করছেন? কটাক্ষ করে তিনি বলেছেন, বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য এত কিছু?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+