বাংলার পাশেই রয়েছে 'মোদী'র নামে নামাঙ্কিত গ্রাম! দেশে এরকম ২৭ টিএলাকা আছে
দেশ মেতেছে ভোট উৎসবে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এখন ভোট উত্তাপ ঘিরে মগ্ন। এরই মধ্যে নির্বাচনী বিধি নিষেধের কড়াকড়িও যথেষ্ট।
দেশ মেতেছে ভোট উৎসবে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এখন ভোট উত্তাপ ঘিরে মগ্ন। এরই মধ্যে নির্বাচনী বিধি নিষেধের কড়াকড়িও যথেষ্ট। কিছুদিন আগেই টিপের পাতা থেকে শুরু করে চায়ের কাপে নরেন্দ্র মোদীর নামের উল্লেখ থাকাকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে ওঠে। এবার উঠে আসছে সারা দেশে বেশ কয়েকটি গ্রামের নাম, যা 'মোদী'র নামে নামাঙ্কিত। এক সর্বভারতীয় সংবাদপত্রে এমনই দাবি করা হয়েছে।

মধ্যপ্রদেশ
দেশের ১২ টি রাজ্যের বিভিন্ন গ্রামের নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে নামাঙ্কিত। এরমধ্যে কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশের ৯ টি গ্রামের নাম রয়েছে এই তালিকায়। সেখানে উজ্জয়িনী, মন্দসৌরের মতো জায়গায় রয়েছে, 'খেরিয়া মোদী','খায়রা মোদী','খেজরা মোদী' নামের গ্রামগুলি।

ঝাড়খণ্ড
পশ্চিমবঙ্গের প্রতিবেশী ঝাড়খণ্ডেও রয়েছে 'মোদী'প নামে নামাঙ্কিত গ্রাম। দেওঘরের 'মোদীবন্দ', ও হাজারিবাগ ও গোদ্দা এলাকায় 'মোদী চক' নামের দুটি গ্রামের নাম উঠে আসছে। ফলে বাংলার পাশেই কার্যত রয়েছে মোদীর নামে নামাঙ্কিত গ্রাম।

রাজস্থান
রাজস্থানের আজমেঢ়, ঝুনঝুনু, উদয়পুরের দুটিগ্রামের নাম রয়েছে মোদীর নামে। সেগুলি হল 'মোদী খুর্দ','মোদী চরণ'।

উত্তরপ্রদেশ
যোগীরাজ্য উত্তর প্রদেশে গাজিয়াবাদে একটি গ্রামের নাম উঠে আসছে 'আব্দুল্লাহ মোদী' নামে।আরও বেশ কয়েকটি গ্রামের নাম মণিপুরের চাণ্ডেল জেলায় রয়েছে মোদীর নামে নামাঙ্কিত একটি গ্রাম। এছাড়াও উত্তরাখণ্ডের পিথোরাগড়, হরিয়ানার সিরসা, অরুণাচলপ্রদেশের উপ্পর সিয়াং, ছত্তিশগড়ের বস্তার ,অন্ধ্রপ্রদেশের আদিলাহাদ, পঞ্জাবের ফিরোজাবাদের মতো একাধিক জায়গায় রয়ছে মোদীর নামে নামাঙ্কিত গ্রাম। এমনই দাবি সর্বভারতীয় ও সংবাদমাধ্যমের।












Click it and Unblock the Notifications