ক্লাউড সিডিং কি সত্যিই কাজে এল? দিল্লির বাতাস কেন আরও বিষাক্ত হল? জেনে নিন কারণ!
বৃহস্পতিবার সাত সকালে আচমকাই রাজধানী দিল্লির উপর নেমে এল ধূসর ধোঁয়ার চাদর। শহরের রাস্তাঘাট, উঁচু অট্টালিকা, এমনকি সূর্যের আলোও যেন কুয়াশার ভেতর লুকিয়ে গেল। অধীর আগ্রহে অপেক্ষা ছিল কৃত্রিম বৃষ্টি নামানোর পরীক্ষার সাফল্য নিয়ে। কিন্তু সেই আশা যেন মুহূর্তেই বিলীন হয়ে আরও বেড়ে যায় দূষণের দাপট।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পর্যবেক্ষণে দেখা গেছে, দিল্লির সামগ্রিক বায়ুগুণ সূচক তথা একিউআই দাঁড়িয়েছে ৩৫২, যা সরাসরি খুবই খারাপ শ্রেণিতে পড়ে। মাত্র দুদিন আগের তুলনায় সূচক ৮০ পয়েন্ট এক লাফে বেড়ে গেছে।

শহরের ৩৮টি বায়ু পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩২টিতেই বাতাসের মান খুবই খারাপ। এর মধ্যে কয়েকটি অঞ্চলে পরিস্থিতি গুরুতর পর্যায়ে পৌঁছেছে।
সবচেয়ে বিপর্যস্ত অঞ্চলগুলির মধ্যে রয়েছে বিবেক বিহার যেখানে একিউআই ৪১৫, আনন্দ বিহারে ৪০৯,ওয়াজিরপুরে ৩৯৪,
স্বাভাবিক হিসেবে একিউআই ০-ষ থেকে ৫০ ভালো। ৫১ থেকে ১০০ একিউআই হল সন্তোষজনক। আবার ১০১ থেকে ২০০ মাঝারি মানের। ২০১ থেকে ৩০০ খারাপ মানের। ৩০১ থেকে ৪০০ একিউআই খুবই খারাপ মানের। ৪০১ থেকে ৫০০ একিউআই গুরুতর বিপজ্জনক।
এমতাবস্থায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন সকাল বা সন্ধ্যায় বাইরের কাজ কমাতে,পাশাপাশি মাস্ক ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন। বয়স্ক ও শিশুদের বাইরে থাকার সময় কমানোর পরামর্শও দেওয়া হয়েছে।
আকাশে বৃষ্টি নামানোর পরীক্ষা সফল হলে কিছুটা স্বস্তির আশা ছিল। কিন্তু প্রকৃতি এখনও অনড়। ফলে রাজধানীর শ্বাসযন্ত্রে বোঝা আরও বাড়ল।












Click it and Unblock the Notifications