বায়ুসেনার অনুষ্ঠানে অগ্নিকাণ্ডের নেপথ্যে কোন ঘটনা থাকতে পারে! উঠে আসছে কিছু তথ্য
মহাসমারোহে চলছি বেঙ্গালুরুর 'এয়রো ইন্ডিয়া ২০১৯' এর প্রদর্শনী। বেঙ্গালুরুর ইয়লেহঙ্কা এয়ারবেসে তখন দর্শকদের চোখ ধাঁধিয়ে দিয়েছে বায়ুসেনার একাধিক যুদ্ধবিমানের কারসাজি।
মহাসমারোহে চলছি বেঙ্গালুরুর 'এয়রো ইন্ডিয়া ২০১৯' এর প্রদর্শনী। বেঙ্গালুরুর ইয়লেহঙ্কা এয়ারবেসে তখন দর্শকদের চোখ ধাঁধিয়ে দিয়েছে বায়ুসেনার একাধিক যুদ্ধবিমানের কারসাজি। এমনই সময় বাইরের পার্কিং লটে ঘটে যায় চরম অগ্নিকাণ্ড। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। ৩০০ টি গাড়ি নিমেষে পুড়ে ছাই হয়ে যায়।
এর আগে ,মহড়ার সময় যুদ্ধবিমান সূর্যকিরণ দুর্ঘটনার কবলে পড়ে যায়। যে ঘটনার জেরে মৃত্য়ু হয় পাইলট সাহিল গান্ধীর। তারপর এই অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছু প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে এই ঘটনার নেপথ্য়ে কী রয়েছে? কিভাবে আগুন ধরল এলাকায়?
কী ঘটেছে আজ বেঙ্গালুরুতে?
বায়ুসেনার ওই অনুষ্ঠানে প্রথমে ২০ থেকে ২৫ টি গাড়িতে আগুন লাগবার পর দ্রুত আগুন ছড়াতে থাকে পার্কিং এলাকায়। প্রায় ৩০০ টি গাড়ি দ্রুত চোখের সামনে ভস্মীভূত হয়ে যায়। দমকলের ১০ টি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে কী মনে করা হচ্ছে?
এদিন, অনুষ্ঠানের এলাকা সংলগ্ন জায়গায় যেখানে গাড়ি পার্ক করাছিল। সেখানেই ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মনে করা হচ্ছে, এলাকার শুকনো ঘাসে আগুন ধরানোতেই ধীরে ধীরে আগুনের গ্রাসে যেতে থাকে ২০ থেকে ২৫ টি গাড়ি। মুহূর্তে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ছড়িয়ে পড়তে থাকে আগুন। শেষ পাওয়া খবরে বেঙ্গালুরুর দমকল প্রধান জানান প্রায় ৩০০ টি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
আঁটোসাটো নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে আগুন কিভাবে লাগলো?
ইয়েলেহঙ্কা এয়ারবেস জুড়ে 'এয়রো ইন্ডিয়া ২০১৯ ' উপলক্ষ্য়ে আঁটোসাঁটো নিরাপত্তা। তথা অনুষ্ঠানের গাড়ি পার্কিং এর এলাকাতেও রয়েছে বেশ কিছু নিয়মাবলী। তা পেরিয়ে কি কারণে এই অগ্নিকাণ্ড ঘটে গেল ,এই প্রশ্ন সবার মনে। মনে করা হচ্ছে, পার্কিন লটে জ্বলন্ত সিগারেট কেউ ফেলেছিলেন। তার থেকে শুকনো ঘাসে আগুন ধরে যায়। যার ফলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এই চত্বরে।












Click it and Unblock the Notifications