এবার অন্তর্বর্তীকালীন সিবিআই প্রধান নাগেশ্বর রাও-ও পড়লেন বিপাকে
সিবিআই প্রধানের পদ থেকে অলোক বর্মাকে সরানোর পরে অন্তর্বর্তীকালীন প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে নাগেশ্বর রাওকে। এবার সম্ভবত তিনিও বিপদে পা দিয়ে ফেলেছেন।
সিবিআই প্রধানের পদ থেকে অলোক বর্মাকে সরানোর পরে অন্তর্বর্তীকালীন প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে নাগেশ্বর রাওকে। এবার সম্ভবত তিনিও বিপদে পা দিয়ে ফেলেছেন। কারণ অভিযোগ, পেশায় চার্টার্ড অ্যাকাউন্টট্যান্ট সঞ্জয় ভাণ্ডারী নামে এক ব্যক্তি যিনি আয়কর কর্তাদের ঘুষ দিয়েছেন বলে অভিযোগ, তাঁর নামের তদন্ত নাগেশ্বর বন্ধ করে দিতে বলেছেন।

গত মার্চে এই মামলা নাগেশ্বর রাও বন্ধ করে দিতে চেয়েছিলেন। ডিরেক্টর অলোক বর্মা তাতে বাধা দিয়ে ফের তদন্ত চালাতে বলেন। তবে এখন খবর, ফের এমাসের শুরুতে এই মামলার তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
গত ২৩ অক্টোবর নাগেশ্বর রাওকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়। কারণ ডিরেক্টর অলোক বর্মা ও তাঁর ডেপুটি রাকেশ আস্থানাকে কম্পালসরি লিভ-এ পাঠানো হয়। পরে অলোক বর্মা সুপ্রিম কোর্টে এই নির্দেশের বিরুদ্ধে আবেদন করেছেন। যেখানে সর্বোচ্চ আদালত জানিয়েছে, রাও শুধুমাত্র প্রশাসনিক দায়িত্ব সামলাবেন, নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না।
ফলে নিজে দায়িত্ব নিয়ে তদন্ত বন্ধ করিয়ে সুপ্রিম কোর্টের রোষে পড়তে পারেন নাগেশ্বর রাও। কারণ তিনি আদালত বিরোধী কাজ করেছেন। এমনটাই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications