আমাজনের জঙ্গলে আগুন ধরাতে টাকা দিয়েছিলেন লিওনার্দো, বিস্ফোরক অভিযোগ ব্রাজিলের প্রেসিডেন্টের
আমাজনের জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিকাপ্রিও। এমনব্রই বিস্ফোরক অভিযোগ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো।
আমাজনের জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিকাপ্রিও। এরপরই বিস্ফোরক অভিযোগ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। তিনি দাবি করেছেন, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড নামে এক স্বেচ্ছাসেবি সংস্থাকে ডিকাপ্রিও ৫০০,০০০ মার্কিন ডলার আর্থিক সাহায্যে করেছে। সেটা পাওয়ার জন্য ওই সংস্থা স্বেচ্ছাসেবি অগ্নিনির্বাপকদের দিয়ে আমাজনের জঙ্গলের আগুনের ছবি তুলিয়েছিল। এর থেকেই স্পষ্ট আগুন লাগানোর জন্য টাকা দিয়েছিলেন এই হলিউড অভিনেতা।

আমাজনের জঙ্গলে আগুন
আমাজনের জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড় হয়েছিল বিশ্ব। প্রায় ৭০ শতাংশ জঙ্গলে আগুন লেগেছিল। নাসার উপগ্রহতেও আমাজনের জঙ্গলের অগ্নিকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এসেছিল। আমাজনের জঙ্গল নষ্ট করার জন্য দায়ী করা হয়েছিল ব্রাজিল সরকারকেই। পরিকল্পনার অভাবের কারণেই আমাজনের জঙ্গল বিপন্ন বলে অভিযোগ করেছিলেন সকলে।

পাল্টা অভিযোগ ব্রাজিলের প্রেসিডেন্টের
বৃহস্পতিবার বিস্ফোরক অভিযোগ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। তিনি অভিযোগ করেছেন আমাজনের জঙ্গলে আগুন ধরানোর জন্য টাকা দিয়েছিলেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিকাপ্রিও। তাঁর দাবি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাঁকে আমাজনের জঙ্গলের আগুনের ছবি দেখিয়ে সেই বিপুল পরিমান অর্থ সাহায্য পেয়েছিল। সেই টাকা পাওয়ার জন্য জঙ্গলের আগুন নেভানোর থেকে স্বেচ্ছাসেবীদের জরুরি হয়ে পড়েছিল আগুনের ছবি তোলা। এর থেকেই বোঝা যায় কেন টাকা দিয়েছিলেন হলিউড অভিনেতা

পরিবেশ নিয়ে উগ্বিগ্ন লিওনার্দো ডিকাপ্রিও
এই প্রথম নয় লিওনার্দো ডিকাপ্রিয় দীর্ঘদিন ধরেই পরিবেশ রক্ষা নিয়ে নানা রকমের কাজ করে চলেছেন। তাঁ নিজের একটি সংস্থাও রয়েছে। লিওনার্দো ডিকাপ্রিও ফাউন্ডেশন নামে একটি সংস্থা বন্যপ্রাণ রক্ষা সহ একাধিক পরিবেশ সংক্রান্ত বিষয়ে কাজ করে থাকে। লিওনার্দোর এই সংস্থা আমাজনের আগুনে নেভানোর কাজেও সহযোগিতা করেছিল। কয়েকদিন আগে ব্রাজিল সরকার বেসরকারি এক স্বেচ্ছাসেবী সংস্থার চার জনকে গ্রেফতার করে। তাঁদের বিরুদ্ধে আমাজনের জঙ্গলে আগুন লাগানোর অভিযোগ করেছেন জেইর বলসোনারো। তারপরেই হলিউড অভিনেতার বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ করেন তিনি।












Click it and Unblock the Notifications