Dibrugarh Express Accident: গত ১০ বছরে প্রায় সাড়ে ছ'শো রেল দুর্ঘটনা, যাত্রী সুরক্ষার দায় কার?

Dibrugarh Express Accident: উত্তর প্রদেশের গোণ্ডায় ফের এক ট্রেন দুর্ঘটনা। ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পরে এনডিএ জমানায় রেল দুর্ঘটনার সংখ্যাটা আরও এক বৃদ্ধি পেয়েছে। এর ফল গত ১০ বছরে ট্রেন দুর্ঘটনার সংখ্যাটা সাড়ে ছয়শোর কাছাকাছি পৌঁছে গিয়েছে।

জুনের মাঝামাঝি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার পরেই রেলের তরফে দায় চাপানো হয়েছিল চালকের ওপরে। কিন্তু গত ১৬ জুলাই প্রকাশিত তদন্ত রিপোর্টে দেখা যাচ্ছে সেখানে রেলের একাধিক গাফিলতি ছিল। সিগন্যাল সিস্টেম থেকে শুরু করে স্টেশন মাস্টারের ভূমিকা, একের পর এক গাফিলতির কথা সেখানে তুলে ধরা হয়েছে। সেখানেই প্রশ্ন উঠছে যদি রেলেরই এত গাফিলতি থাকে, তাহলে যাত্রী সুরক্ষার দায় নেবে কে?

train accident

দুর্ঘটনা হ্রাস পেয়েছে, দাবি বিজেপির
বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেসের ভয়াভহ দুর্ঘটনাই হোক কিংবা গতমাসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবি উঠেছে বারে বারে। তবে সরকার রেলমন্ত্রীর পাশেই দাঁড়িয়েছে। এর পাশাপাশি এদিনের দুর্ঘটনার পরে ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিজেপি সরকার আগেকার ২০০৪-১০১৪ পর্যন্ত ইউপিএ সরকারের সময়ের থেকে ভালভাবে রেল পরিচালনা করেছে বলেই দাবি করা হচ্ছে। বিজেপির দাবি, গত ১০ বছরে ট্রেন দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

কী বলছে পরিসংখ্যান

  • ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে ১৭১১ টি রেল দুর্ঘটনা ঘটেছিল। আর ২০১৪ থেকে ২০২৪-এর মার্চ পর্যন্ত সেই সংখ্যাটা সাড়ে ছয়শোর আশপাশে। হতাহতের প্রেক্ষিতে ইউপিএ আমলে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৪৫৩ জন, আহতের সংখ্যা ৪৪৮৬ জন। এনডিএ জমানায় মৃতের সংখ্যাটা আটশোর কাছে আর আহতের সংখ্যাটা ষোলোশোর আশপাশে।
  • ইউপিএ জমানায় ট্রেন লাইনচ্যুত হওয়ার সংখ্যা ছিল সাড়ে আটশোর বেশি। আর এনডিএ জমানায় সংখ্যাটা সাড়ে চারশোর থেকে কম।
  • ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে গড়ে প্রতিবছরে ট্রেন দুর্ঘটনার সংখ্যা ছিল ১৭১ টি। আর এনডিএ জমানায় তা বার্ষিক ৭১-এ নেমে এসেছে।
  • ট্রেন লাইনচ্যুত হওয়ার সংখ্যাটা ২০০০-০১ সালে ৩৫০ থেকে ২০২২-২৩ সালে ৩৬-এ নেমে এসেছে।

রক্ষণাবেক্ষণে বরাদ্দ হয়েছে বেশি

  • রেলের ট্র্যাক বদলানোর জন্য ২০০৪-০৫ থেকে ২০১৪-১৫ পর্যন্ত বরাদ্দ করা হয়েছিল ৪৭০০ কোটি টাকার কিছু বেশি. অন্যদিকে ২০১৪-১৫ থেকে ২০২২-২৩-এর মধ্যে বার্ষিক বরাদ্দ চিল ১০২০০ কোটির কিছু বেশি।
  • গত নয় বছরে রেল নিরাপত্তার জন্য বরাদ্দ করেছে একলক্ষ আটাত্তর হাজার কোটি টাকার বেশি। যা ২০১৪ সালের আগে নিরাপত্তার জন্য বরাদ্দ করা ব্যয়ের আড়াই গুণ বেশি।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+