Dibrugarh Express Derailed: লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস! লাইন থেকে ছিটকে গেল ১০ থেকে ১২ টি বগি
Dibrugarh Express Derailed: গত কয়েকদিন আগেই দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjungha Express)। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস (Dibrugarh Express)। উত্তরপ্রদেশের গোন্ডায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
লাইনচ্যুত এক্সপ্রেসের অন্তত ১০ থেকে ১২ টি কামরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এখনও পর্যন্ত ঘটনায় ২ থেকে তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে বেশ কয়েকজন যাত্রীর গুরুতর জখম হওয়ার খবর আসছে। ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধারকাজ (Dibrugarh Express Derailed) ।

ঘটনাস্থলে আসছে একের পর এক অ্যাম্বুল্যান্স। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। কীভাবে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। জানা যাচ্ছে, চন্ডীগড় থেকে গোরখপুরের দিকে যাচ্ছিল ট্রেন নম্বর 15904 চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসটি।
ঝিলাহী রেলস্টেশনের কিছুটা দূরেই হঠাত করেই বিকট শব্দ শোনা যায়। এরপরেই দুর্ঘটনা। লাইনচ্যুত (Dibrugarh Express Derailed) হয় ট্রেনের অন্তত ১০ থেকে ১২ টি বগি। একাধিক বাতানুকুল কামরা লাইনের পাশে নয়ানজুলিতে গিয়ে কার্যত ছিটকে পড়ে। ঘটনার পরেই একের পর এক ছবি এবং ভিডিও সামনে আসতে শুরু করেছে।
गोंडा : #डिब्रूगढ़_एक्सप्रेस पटरी से उतरी 3 बोगियां पटरी से पलटने की सूचना कई यात्रियों के घायल होने की सूचना #Gonda #UttarPradesh #train #DibrugarhExpress #BreakingNews pic.twitter.com/FKkNG7FgoS
— Amit Singh 🇮🇳❣️ (@KR_AMIT007) July 18, 2024
দেখা যাচ্ছে, দুর্ঘটনার (Dibrugarh Express Derailed) অভিঘাতে একের পর এক বগি একেবারে উলটে গিয়েছে। আতঙ্কে মানুষ একেবারে হুড়োহুড়ি শুরু করে দিয়েছে। যাত্রীদের চোখেমুখে একেবারেই আতঙ্কের ছাপ স্পষ্ট। ঘটনার পরেই ঘটনাস্থলে রেলের উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।
পাশাপাশি রিলিফ ট্রেনও পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে। অন্যদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দলকে। একযোগে উদ্ধারকাজে হাত লাগানো হয়েছে বলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে।
Uttar Pradesh: Chandigarh-Dibrugarh train derails in Gonda-Mankapur section. More details awaited pic.twitter.com/uInKCLaY4v
— ANI (@ANI) July 18, 2024
অন্যদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও এই ঘটনার উপর কড়া নজর রাখছে। ইতিমধ্যে ঘটনার বিস্তারিত খোঁজ নিয়েছেন তিনি। বলে রাখা প্রয়োজন, গত ১৭ জুন ডাউন কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। পিছন থেকে একটি মালগাড়ি সজোরে ধাক্কা মারে শিয়ালদহগামী ট্রেনটিকে।
ঘটনায় রেলের ভূমিকা নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। রক্ষণাবেক্ষণ সহ একাধিক বিষয় নিয়ে প্রশ্ন ওঠে। প্রবল চাপের মুখে পড়ে যায় রেলমন্ত্রক। সেই রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশ। বারবার কেন এমন অবস্থা? উঠছে প্রশ্ন।












Click it and Unblock the Notifications