Dibrugarh Express Accident: উত্তরপ্রদেশে লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস, মৃত চার! বাতিল একাধিক ট্রেন
Dibrugarh Express Accident: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। লাইন থেকে ছিটকে গেল ডিব্রুগড় এক্সপ্রেস (Dibrugarh Express)। অন্তত ১০ থেকে ১২ টি বগি লাইনচ্যুত হয়েছে। দুপুর আড়াইটে নাগাদ উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর সামনে আসছে।
যদিও রেলের দাবি, দুজনের মৃত্যু হয়েছে। ঘটনায় জখম অন্তত ২০ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে দাবি রেলের (Dibrugarh Express Accident)।

তাঁদের স্থানিয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের বিপর্যয় বাহিনীকে ইতিমধ্যে ঘটনাস্থলে (Dibrugarh Express Accident) পাঠানো হয়েছে। গিয়েছে রেলের উদ্ধারকারী দলও। একযোগে উদ্ধারকাজ চালানো হচ্ছে। লাইনচ্যুত বগিগুলির মধ্যে কেউ আটকে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে কীভাবে ডিব্রুগড় এক্সপ্রেস এভাবে লাইনচ্যুত হল তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। পুরো ঘটনা সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনা প্রসঙ্গে উত্তর-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ সিং জানিয়েছেন উত্তরপ্রদেশের গোন্ডার কাছে মোতিগঞ্জ এবং জিলাহির মাঝে দুরঘটনার মধ্যে পড়ে ডিব্রুগড় এক্সপ্রেস। লাইনচ্যুত হয়েছে তিন-চারটে বগি। তবে কী ভাবে এই ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। পুরো বিষয়টি তদন্তসাপেক্ষ বলে মনে করেন ওই আধিকারিকরা। তাঁর কথায়, আপাতত উদ্ধারকাজ চলছে। তিন-চার জন মারা গিয়েছেন বলে জানতে পেরেছি। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও উদ্ধার কাজ শেষ হয়নি বলে জানিয়েছেন পঙ্কজ সিং।
#WATCH | Visuals from Uttar Pradesh's Gonda, where coaches of the Dibrugarh-Chandigarh Express derailed. Rescue operation is underway.
— ANI (@ANI) July 18, 2024
Two people have died in the incident. pic.twitter.com/AzkKK22Gp4
অন্যদিকে ঘটনার পরেই দুটি ট্রেন বাতিল করা হয়েছে। ১১ টি ট্রেনের রুট বদল করা হয়েছে। এমনটাই রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার ট্রেন নম্বর 5094 এবং 5031 বাতিল করা হয়েছে। ট্রেন নম্বর 15707 কাটিহার-অমৃতসর এক্সপ্রেস ডাইভার্ট করা হচ্ছে এবং মানকাপুর-অযোধ্যা-বারাবাঙ্কি হয়ে সেটি চলছে। অন্যদিকে ট্রেন নম্বর 15653 গুয়াহাটি-শ্রীমাতা বৈষ্ণো দেবী কাটরা এক্সপ্রেসকে ঘটনার পরেই ঘুরিয়ে দেওয়া হয়েছে।
ট্রেনটি মানকাপুর-অযোধ্যা-বারাবাঙ্কি হয়ে চলছে বলে রেলের তরফে জানানো হয়েছে। তালিকায় আছে আরও বেশ কয়েকটি ট্রেন। ঘটনার পর থেকে পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন তিনি। পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও পুরো ঘটনার উপর নজর রাখছেন বলে খবর।
#WATCH | On the Dibrugarh-Chandigarh express derailment, Pankaj Singh, CPRO, North Eastern Railway says, "... The train got derailed between Motiganj and Dhilai... 7 people were injured out of which 6 people suffered minor injuries, and 2 people died... Our priority is to… pic.twitter.com/DijsDMu7dF
— ANI (@ANI) July 18, 2024












Click it and Unblock the Notifications