রাস্তায় নাকি পড়ে রয়েছে রাশি রাশি হীরে, হামাগুড়ি দিয়ে অমূল্য রত্নের সন্ধানে শহরবাসী
সুরাতকে দেশের হীরের শহর বলা হয়। গুজরাতের এই শহর জুড়ে হীরে ব্যবসায়ীদের বাস। হীরে যাবতীয় গয়না ৈতরি হয় এই সুরাতেই। গত কয়েকদিন ধরে সুরাতে হইহই কাণ্ড। সারাদিন রাত রাস্তায় হামাগুড়ি দিয়ে বাসিন্দারা যেন কি খুঁজছেন।
শোনা যাচ্ছে কোটি কোটি টাকার হীরে নারি শহরের রাস্তায় পড়ে রয়েছে। সেই বহুমূল্য রত্নের খোঁজে তাই হইহই কাণ্ড শহরে। দিনরাত এক করে রাস্তায় হামাগুড়ি দিয়ে হীরে খুঁজছেন শহরবাসী। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও।

খবর ছড়িয়েছে এক হীরে ব্যবসায়ী নাকি ভুল করে রাস্তায় কোটি কোটি টাকার হীরে পড়ে রয়েছে। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভারছা মিনি মার্কেটে হইহই কাণ্ড শুরু হয়ে গিয়েছে। অর্ধেক শহর হীরের খোঁজে হাজির হয়েছে সেই মিনি মার্কেটে। গাড়ি নিয়ে অনেকেই ছুটে আসছেন এখানে। তারপর রাস্তায় উপুর হয়ে চলছে হীরের খোঁজ।
এতোটাই ভিড় সেই রাস্তায় যে যান চলাচল ঠিক মতো করতে পারছে না। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। যে যা পাচ্ছেন কুড়িয়ে িনয়ে যাচ্ছেন। কিন্তু সেগুলো যে হীরেই তার কোনও প্রমাণ এখনও মেলেনি। ছোট খাট কাঁচের টুকরোও হতে পারে। অনেকে আবার দাবি করেছেন আমেরিকার ডায়মন্ডের টুকরো পড়ে রয়েছে রাস্তায়। শাড়িতে কাজ করতে সেই সব পাথরের টুকরো কাজে লাগে।
গোটা শহরে এই নিয়ে হইহই পড়ে গিয়েছে। আশপাশের জায়গা থেকেও অনেকে ছুটে আসছেন হীরে খুঁজতে। এই খবরকে কেন্দ্র করে একাধিক গুজব ছড়িয়েছে। এখনও পর্যন্ত হীরে পেয়েছে কেউ রাস্তায় এমন খবর প্রকাশ্যে আসেনি। কেবল একটি গুজবকে কেন্দ্র করে হই হই কাণ্ড চলছে সুরাত শহরে।
স্থানীয় থানার পুলিশ জানিয়েছেন কোনও এক ব্যবসায়ী ভুল করে রাস্তায় আমেরিকান ডায়মন্ডের প্যােকট ফেলে গিয়েছিলেন। সেটা ডায়মন্ড বলে প্রচার হয়ে গিয়েছে চারদিকে। তারপরেই লোকে ভিড় করতে শুরু করেছেন সেই রাস্তায়। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল পুলিশ প্রশাসনও। হীরের খোঁজে দিনরাত এক করে রাস্তায় হামাগুড়ি দিয়ে আতশকাচ দিয়ে চলছে তল্লাশি।












Click it and Unblock the Notifications