করোনার নতুন আফটার এফেক্ট, গবেষণা পত্র বাড়াচ্ছে উদ্বেগ

করোনার নতুন আফটার এফেক্ট, গবেষণা পত্র বাড়াচ্ছে উদ্বেগ

গোটা দেশেই নতুন করে মাথাচারা দিয়ে উঠছে করোনা সংক্রমণ। এরই মধ্যে মহারাষ্ট্রের একদল গবেষক দাবি করেছেন করোনা সংক্রমিত হচ্ছেন যাঁরা তাঁদের মধ্যে ডায়াবেটিসের প্রবণতা বাড়ছে। এবং গ্রামীণ এলাকার মানুষের মধ্যে সেই ডায়াবেটিস বাড়ছে বেিশ। মহারাষ্ট্রের একদল গবেষক এমনই দাবি করেছেন। যদিও পোস্ট কোভিড সমস্যার মধ্য ডায়াবেটিস অন্যতম সেটা ২০২০ সালেই দেখা গিয়েছিল। কিন্তু গ্রামীণ এলাকার মানুষের মধ্যে হঠাৎ করে ডায়াবেসিস বেড়ে যাওয়ার নেপথ্যে যে করোনা সংক্রমণ রয়েছে সেটা এতদিন জানা যায়নি।

গবেষণা পত্র বাড়াচ্ছে উদ্বেগ

করোনা সংক্রমণের পর রোগীর শরীরে একাধিক নতুন উপসর্গ দেখা দেয় যাকে বলা হয়ে থাকে পোস্ট কোভিড পরিস্থিতি। একাধিক ব্যক্তি পোস্ট কোভিডের নানা রোগে মারা পর্যন্ত যান। যেমনটা ওমিক্রণের ক্ষেত্রে হয়েছিল। ওমিক্রণ সংক্রমণে তেমন কেউ মারা যাননি। কিন্তু পোস্ট কোভিড এফেক্টে অনেকে মারা গিয়েছিলেন। একাধিক রোগ করোনা সংক্রমণের পর বাসা বাঁধছে শরীরে। এমনই একটা রোগ ডায়াবেটিস। ২০২০ সালেই গবেষকরা জানিয়েছিলেন যাঁরা করোনা কাটিয়ে সেরে উঠছেন তাঁরা অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। অথচ তাঁদের আগে কোনও রকম ডায়াবেটিস ছিল না।

সম্প্রতি মহারাষ্ট্রের এক গবেষক দাবি করেছেন করোনা সংক্রমণের পর গ্রামীণ এলাকা গুলিতে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঘটনা বেশি দেখা যাচ্ছে। চিকিৎসক হিমন্ত ভাস্কর জানিয়েছেন, করোনা সংক্রমণের পর একাধিক ব্যক্তির শরীরে ডায়াবেটিস ধরা পড়ছে। তাঁদের বেশিরভাগেরই পরিবারে কেউ ডায়াবেটিসে কোনওদিন ছিল না। করোনা সংক্রমিত হওয়ার পরেই তাঁদের শরীরে ডায়াবেটিস ধরা পড়েছে। মুম্বইয়ের বান্দ্রার লীলাবতী হাসপাতােলর চিকিৎসক জলিল পার্কার জানিয়েছেন, হঠাৎ করে এমন কয়েকজন রোগী আসছেন হাসপাতালে যাঁদের শরীরে শর্করার মাত্রা মারাত্মক আকার নিয়ে ফেলছে। এবং এঁরা সকলেই আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনি দাবি করেছেন যাঁদের শরীরে আগে কোনও িদন ডায়াবেটিস ছিল না করোনা আক্রান্ত হওয়ার পর তাঁদের শরীরে দানা বেঁধেছে কোভিড।

শুধু মহারাষ্ট্রের চিকিৎসকরাই নন রাজধানী দিল্লির গবেষকরাও এই দাবি করেছেন তাঁরাও জানিয়েছেন করোনা আক্রান্ত হওয়ার পর রোগীদের শরীরে ডায়াবেটিসের প্রবণতা দেখা দিচ্ছে। সেকারণে গত কয়েক বছরে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঘটনা বেড়েছে ভারতে। একাধিক জায়গায় এই সংক্রমণ দেখা দিচ্ছে। শুধু শহর নয় গ্রামেও একাধিক করোনা মুক্ত রোগীর শরীরে এই করোনা সংক্রমণ বাড়ছে। চিকিৎসকদের দাবি করোনা সংক্রমণের ফলে রোগীর শরীরে শর্করার পরিমাণ বেড়ে যাচ্ছে। যার জেরেই করোনা আক্রান্ত হওয়ার পরেই তাঁরা ডায়াবেটিস আক্রান্ত হচ্ছেন।

এদিেক আবার ভারতে নতুন করোনা ভ্যারিেয়ন্টের হদিশ মিলেেছ বলে দাবি করেছেন ইজরায়েলি গবেষকরা। তাঁরা দাবি করেছেন করোনার নতুন ভ্যারিয়েন্ট ভারতের সাতটি রাজ্যে ছড়িয়ে পড়েছে। তাতে মহারাষ্ট্রের পাশাপাশি রয়েছে পশ্চিমবঙ্গও। কিন্তু তাই নিয়ে বেশি ভাবতে রাজি নন মোদী সরকার। আইসিএমআরের গবেষকরা দাবি করেছেন করোনার এই নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ তেমন মারাত্মক কিছু নয়। তাই এই নিয়ে ভাবার কোনও কারণ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+