ক্রিকেট থেকে ছুটি নিয়েও দেশের সেবা করবেন ধোনি, ঘনিষ্ঠ বন্ধু যা জানালেন
ক্রিকেট থেকে ছুটি নিয়েও দেশের সেবা করবেন ধোনি, ঘনিষ্ঠ বন্ধু যা জানালেন
ক্রিকেট থেকে অবসরের পর ধোনির রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই এক প্রতিক্রিয়ায় মাহির ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দিয়েছেন দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু এবং ব্যবসায়িক সহযোগী অরুণ পাণ্ডে।

ফ্যানেদের অবাক করে অবসর ঘোষণা
গত শনিবার ফ্যানেদের অবাক করে অবসর ঘোষণা করেছেন মহেন্দ্র সিং ধোনি। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বুটজোড়া তুলে রেখেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আচমকাই নীল জার্সিতে তাঁর সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত ক্রিকেটপ্রেমীদের অবাক করেছে।

ধোনির পোস্ট
কে জানত! আন্তর্জাতিক ক্রিকেটকে এভাবে বিদায় জানাবেন! না কোনও ফেয়ারওয়েল ম্যাচ, না কোনও জমকালো ফেয়ারওয়েল স্পিচ। ধোনি কথা কম কাজ বেশি থিরোরিতে বিশ্বাসী। দেশের জার্সিতে দাঁড়ি টানাতেও সেটাই করলেন। ইনস্টা পোস্টে ধোনি লেখেন, 'এতদিন ধরে আপনাদের ভালবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। ৭টা বেজে ২৯ মিনিট থেকে আমাকে অবসরপ্রাপ্ত বলে গণ্য করবেন।'

রাজনীতিতে যোগ দিচ্ছেন বলে জল্পনা
ধোনির অবসরের পর বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি এক সাক্ষাৎকারে বলেন, তিনি দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বিজেপিতে দেখতে চান। জনতা পার্টির সাংসদের এই বক্তব্যের পরই ধোনির বিজেপিতে যোগদান নিয়ে চর্চা তুঙ্গে।

অমিত শাহের টুইটে জল্পনা তুঙ্গে
ধোনির অবসরের দিনে বিজেপি নেতা অমিত শাহ দুটি টুইট করেন। যেখানে একটি টুইটে কোটি কোটি ক্রিকেট ভক্তের মতো তিনিও ধোনির খেলা, হেলিকপ্টার শট মিস করবেন বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে ধোনির ঠান্ডা মাথায় দেশকে দুবার বিশ্বকাপ দিয়েছেন বলেও শাহ তাঁর পোস্টে তারিফ করেছেন। শাহ আরও লেখেন, 'ধোনির আগামী ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা।' এই পোস্টের পরই দেশের জার্সিতে অবসরের পর তাহলে কি ধোনি বিজেপিতে যাচ্ছেন এই কৌতুহল তৈরি হয়েছে। অনেকে আবার ধোনিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই বলেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন।

সেনাবাহিনীতে সময় কাটাবেন ধোনি
ধোনির ঘনিষ্ঠ বন্ধু অরুণ পান্ডে অবশ্য জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ভারতীয় সেনাবাহিনীর সঙ্গেই অনেকটা সময় কাটানোর পরিকল্পনা করছেন মহেন্দ্র সিং ধোনি। অরুণ পান্ডের মতে, ধোনি যেহেতু ক্রিকেটার থাকা কালীনই ভারতীয় সেনাবাহিনীর সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল পদে ছিলেন। ২০১৯-এর ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের পরাজয়ের পরে এক মাসেরও বেশি সময় ধরে ভারতীয় সেনার প্যারাশ্যুট রেজিমেন্টে প্রশিক্ষণ নিয়েছিলেন। তাই ভারতীয় সেনার সঙ্গেও সময় কাটানো ধোনির ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে অবশ্যই থাকতে চলেছে।












Click it and Unblock the Notifications