ডিএইচএফএলের দুই কর্ণধার সহ পরিবারের ২১ জন আটক মহাবালেশ্বর থেকে

ডিএইচএফএলের দুই কর্ণধার সহ পরিবারের ২১ জন আটক মহাবালেশ্বর থেকে

লকডাউনের আইন ভেঙে মহাবালেশ্বরে সপরিবারে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন দিওয়ান হাউসিং ফাইনান্স লিমিটেডের (‌ডিএইচএফএল)‌ দুই প্রমোটার কপিল ওয়াধাওয়ান ও ধীরজ ওয়াধাওয়ান। পুলিশ ১৪৪ ধারা লঙ্ঘন করার অভিযোগে এই দু’‌জনকে আটক করেছে।

মুম্বই থেকে মহাবালেশ্বর যায় এই পরিবার

মুম্বই থেকে মহাবালেশ্বর যায় এই পরিবার

ওয়ারধান সহ পরিবারের ২১ জন সদস্য কোভিড-১৯-এর কার্ফু সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করে মহাবালেশ্বরের খামার বাড়িতে ছুটি কাটাতে এসেছিলেন। গোটা পরিবার মুম্বই থেকে মহাবালেশ্বর আসেন বলে পুলিশ জানিয়েছেন। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখ টুইট করে জানান, ওয়ারধান পরিবার কিভাবে মহাবালেশ্বর গেল সে বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রের খবর, ওয়ারধান পরিবারকে আটক করে পঞ্চগনির এক সরকারি হাসপাতালে কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

বিশেষ ছাড়পত্র জোগাড় করে ওয়াধাওয়ান পরিবার

বিশেষ ছাড়পত্র জোগাড় করে ওয়াধাওয়ান পরিবার

পুরো পরিবারের বিরুদ্ধে সরকারি নির্দেশ অমান্য করার জন্য এফআইআর দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, পরিবারের সদস্যরা মহাবালেশ্বর পৌঁছায় ৯ এপ্রিল সকালে এবং পারিবারিক সঙ্কটের নাম করে বিশেষ ছাড়পত্র সংগ্রহ করে তারা। কিন্তু তাও শেষরক্ষা হয়নি। পুলিশের হাতে তারা ধরা পড়ে যায়।

ইডিতে মামলা রয়েছে এই দুই ডিএইচএফএল কর্তাদের বিরুদ্ধে

ইডিতে মামলা রয়েছে এই দুই ডিএইচএফএল কর্তাদের বিরুদ্ধে

প্রসঙ্গত ডিএইচএফএল কর্তাদের বিরুদ্ধে দু'‌টি মামলার তদন্ত করছে ইডি। একটি হল জাল ঋণগ্রহীতাদের ব্যবহার করে ১৪ হাজার কোটির তহবিল নয়ছয়ের মামলা ও অন্যটি ইয়েস ব্যাঙ্ক সংক্রান্ত একটি মামলা। ইডি অর্থ তছরুপের মামলা দায়ের করেছে ইয়েস ব্যাঙ্কের কর্ণধার ও প্রাক্তন এমডি রানা কাপুর, ওয়াধাওয়ান ব্রাদার্স ও ওয়াধাওয়ান ব্রাদার্স মালিকানাধীন আরকেডব্লিউ ডেভলপারসের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+