আততায়ী হামলা : গুলিবিদ্ধ হয়ে নিহত ধানবাদের প্রাক্তন ডেপুটি মেয়র

আততায়ীর গুলিতে মারা গেলেন ধানবাদের প্রাক্তন ডেপুটি মেয়র নীরজ সিং। ধানবাদের রাস্তায় মঙ্গলবার রাতে তাঁর গাড়িকে গুলিতে ঝাঁঝরা করে দেয় হামলাকারীরা।

ধানবাদ, ২২ মার্চ: আততায়ীর গুলিতে মারা গেলেন ধানবাদের প্রাক্তন ডেপুটি মেয়র তথা কংগ্রেস নেতা নীরজ সিং। ধানবাদের রাস্তায় মঙ্গলবার রাতে তাঁর গাড়ি গুলিতে ঝাঁঝরা করে দেয় হামলাকারীরা।

আততায়ীদের এই হামলায় নীরজ সহ মারা গিয়েছেন আরও ৪ জন। নীরজের দেহরক্ষী, গাড়ির চালক, ও তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু এই ঘটনায় মারা যান।

আততায়ী হামলা : গুলিবিদ্ধ হয়ে নিহত ধানবাদের প্রাক্তন ডেপুটি মেয়র

পুলিশ সূত্রের দাবি, মঙ্গলবার রাতে নীরজ বাড়ি ফেরার সময়ই আততায়ীরা তাঁর গাডি় লক্ষ্য করে গুলি চালায়। স্পিড ব্রেকারের কাছে আসতেই গাড়ির গতি যখন কম ছিল তখনই গাডট়িকে গুলিতে ঝাঁঝরা করা হয় বলে খবর। ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে ৫০ টি একে ৪৭ এপর খোল। জানা গিয়েছে নীরজের গাড়িতে রয়েছে ১৭ টি বুলেটের দাগ।

এদিকে ঘটনা কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনী টহল দিচ্ছে ধানবাদ জুড়ে। পাশাপাশি, বন্দুকবাজদের খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ। সিল করা হয়এছে ঝাড়খণ্ড-পশ্চিমবঙ্গ সীমান্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+