৩০ জন যাত্রীকে না নিয়েই সিঙ্গাপুরে উড়ে গেল বিমান, রিপোর্ট তলব DGCA-র

৩০ জন যাত্রীকে না নিয়েই সিঙ্গাপুরে উড়ে গেল বিমান, রিপোর্ট তলব DGCA-র

বিমান কাণ্ড আর শেষ হচ্ছে না। একের পর এক ঘটনা ঘটছে। সবকটি একেবারে খবরের শিরোনামে। অমৃতসর বিমানবন্দর থেকে ৩০ জন যাত্রীকে না নিয়েই সিঙ্গাপুরে উড়ে গিয়েছে বিমান। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে ডিজিসিএ। সন্ধে ৭টা নাগাদ সেটি ছাড়ার কথা ছিল। কিন্তু বিমান সংস্থার পক্ষ থেকে সময় পরিবর্তন করে সেটি দুপুর ৩টে থেকে ৪টে করে দেওয়া হয়। যদিও বিমান সংস্থার দাবি তারা ইমেল করে সব যাত্রীদেরই সেকথা জানিয়ে দিয়েছিলেন।

যাত্রীদের না নিয়েই উড়ল বিমান

যাত্রীদের না নিয়েই উড়ল বিমান

একের পর এক বিমান কীর্তি। এবার অমৃতসর বিমান বন্দরে সিঙ্গাপুগামী বিমান উড়ে গেল ৩০ জন যাত্রীকে না নিয়েই। ঘটনায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে। বুধবার সন্ধে ৭টা নাগাদ বিমানটি ওড়ার কথা ছিল অমৃতসর বিমানবন্দর থেকে। তার পরিবর্তে দুপুর ৩টে থেকে ৪টের মধ্যে সেই বিমানটি ছেড়ে দেয়। যদিও বিমান সংস্থার দাবি তারা সব যাত্রীকে ইমেল করে বিমানের সময় পরিবর্তনের কথা জানিয়েছিল।

রিপোর্ট তলব ডিজিসিএ-র

রিপোর্ট তলব ডিজিসিএ-র

ইতিমধ্যেই এই ঘটনার রিপোর্ট তলব করেছে ডিজিসিএ। তারা বিমান সংস্থার কাছে এই ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে। কেন এই ঘটনা ঘটল ? কেন ৩০ জন যাত্রীকে না নিয়েই বিমানটি উড়ে গেল? সময় পরিবর্তনের কথা আগে যাত্রীদের জানানো হয়েছিল কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। তাতে বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ওই ৩০ জন যাত্রী যে ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কেটেছিলেন সেই ট্রাভেল এজেন্ট যাত্রীদের বিমানের সময় বদলের তথ্য দেননি তার জেরেই এই ঘটনা বলে জানা গিয়েছে।

বিমান কাণ্ড

বিমান কাণ্ড

গত এক মাস ধরে একের পর এক বিমান কাণ্ড ঘটে চলেছে। কয়েকদিন আগেই এয়ার ইন্ডিয়ার বিমানে সহ যাত্রীর গায়ে প্রস্রাব করার ঘটনা ঘটেছে। তাই নিয়ে তোলপাড় হয়েছে গোটা দেশে। এয়ার ইন্ডিয়ার সেই মদ্যপ যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। মদ্যপ অবস্থায় বিমানের প্রথম শ্রেণিতেই এক ৭০ বছরের প্রবীণ মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন মুম্বইয়ের ওই বাসিন্দা। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ প্রথমে পদক্ষেপ করেনি। পরে টাটা গ্রুপের চেয়ারম্যানকে অভিযোগ জানিয়েছিলেন এক যাত্রী। তারপরেই তৎপরতা শুরু হয়।

বিমানে জরুরি সময়ের দরজা খোলার অভিযোগ

বিমানে জরুরি সময়ের দরজা খোলার অভিযোগ

আবার তার কয়েকদিন পরে বিজেপি সাংসদের বিরুদ্ধে মধ্যগগনে বিমানের আপৎকালীন দরজা খোলার অভিযোহ উঠেছে। এই নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল ভুল করে সেটা করেছিলেন বিজেপি সাংসদ। একের পর এক ঘটনায় তুমুল পরিস্থিতি তৈরি হয়েছে বিমান পরিষেবা নিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+