ওমিক্রন নিয়ে অস্বস্তিতে কেন্দ্র, এখনই চালু হচ্ছে না আন্তর্জাতিক বিমান পরিষেবা

এখনই চালু হচ্ছে না আন্তর্জাতিক বিমান পরিষেবা

আন্তর্জাতিক বিমান পরিষেবা ১৫ ডিসেম্বর থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সম্ভাবনা নেই পূর্ব ঘোষণা অনুযায়ী। বুধবার, ১ ডিসেম্বর ডিজিসিএ বলেছে, '‌করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন উদ্বেগ বাড়িয়েছে তাই পরিস্থিতির দিকে কাছ থেকে নজর রাখার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আন্তর্জাতিক বিমান পরিষেবা ১৫ ডিসেম্বর থেকে চালু করা হবে না।’‌

ওমিক্রন নিয়ে অস্বস্তিতে কেন্দ্র, এখনই চালু হচ্ছে না আন্তর্জাতিক বিমান পরিষেবা


ডিজিসিএ এও বলেছে, '‌নির্ধারিত বাণিজ্যিক আন্তর্জাতিক যাত্রী বিমান পরিষেবাগুলি পুনরায় চালু করার কার্যকর তারিখ নির্দেশ করে একটি উপযুক্ত সিদ্ধান্ত যথাসময়ে অবহিত করা হবে।’‌ প্রসঙ্গত, গত বছরের ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা কার্যত বন্ধ রাখা হয়েছিল কোভিড–১৯ মহামারির কারণে। যদিও ৩১টি দেশ নিয়ে গঠিত এয়ার বাবল বন্দোবস্তের অন্তর্গত বিশেষ আন্তর্জাতিক যাত্রী বিমান পরিষেবা চালু ছিল।

উল্লেখ্য, গত সপ্তাহে আগামী ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালুর অনুমতি দিয়েছিল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে আলোচনা করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 'ঝুঁকির মুখে’ থাকা দেশগুলি থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে বাড়তি বিধিনিষেধও থাকবে বলে জানানো হয়। যদিও ২৮ নভেম্বর কেন্দ্র জানায় যে ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে চিত্র দেখার পরই আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর ঠিক আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন হিসাবে অভিহিত করেছে। প্রসঙ্গত, আন্তর্জাতিক বিমান পরিষেবা পুনরায় স্বাভাবিক করার চিন্তা ভাবনা করছিল কেন্দ্র। কিন্তু এরই মধ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন চোখ রাঙাতে শুরু করেছে। দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা সহ এখনও পর্যন্ত ২০ টি দেশে এই ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। এরই মধ্যে পরিস্থিতির উপর সজাগ নজর রাখছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক। দেশে ওমিক্রন ভ্য়ারিয়েন্টের প্রবেশ রুখতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বিদেশ থেকে আগত প্রত্যেক যাত্রীকেই আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। একইসঙ্গে একটি স্ব-ঘোষণা পত্র পূরণ করতে হবে। যদি এই দুটি শর্ত পূরণ না করেন, তবে বিদেশ থেকে আগত যাত্রীদের বিমানবন্দরেই আটকে দেওয়া হবে, দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+