কোভিড বিধি লঙ্ঘনে নামিয়ে দেওয়া হবে বিমান থেকে, নেওয়া হবে আইনি পদক্ষেপ! জারি কড়া নির্দেশিকা

কোভিড বিধি লঙ্ঘনে নামিয়ে দেওয়া হবে বিমান থেকে, নেওয়া হবে আইনি পদক্ষেপ! জারি কড়া নির্দেশিকা

বিশ্বের নানা প্রান্তে একাধিক নয়া করোনা স্ট্রেনের আগমনে ক্রমশ কঠিন হচ্ছে মহামারী নিরাময়ের পথ। যদিও আগের মত প্রাণঘাতী নেই করোনা, তবুও আগের থেকেও কয়েকগুণ বেশি সংক্রামক এই মারণব্যাধি। আর তাই এহেন রোগের হাত থেকে দেশকে উদ্ধারের লক্ষ্যে ফের কড়া নির্দেশ জারি করল অসামরিক বিমান পরিবহন দফতর (ডিজিসিএ)। ইতিপূর্বে ভ্যাকসিন গ্রহণের পরে ৪৮ ঘন্টা পর্যন্ত কাজে যোগ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল উড়ানকর্মীদের। একইভাবে যাত্রীদের ক্ষেত্রেও বেশ কড়া পদক্ষেপ নিল ডিজিসিএ।

আইনি ব্যবস্থার চোখরাঙানি যাত্রীদের

আইনি ব্যবস্থার চোখরাঙানি যাত্রীদের

সম্প্রতি ডিজিসিএর নয়া নির্দেশিকায় বল হয়েছে এই নয়া নিয়মাবলীর কথা। বিমানবন্দরে প্রবেশের সময় থেকে উড়ানের শেষ পর্যন্ত কোভিড সংক্রান্ত সমস্তরকমের আচরণবিধি অক্ষরে অক্ষরে পালন করতে হবে যাত্রীদের। নিয়ম লঙ্ঘন করলে বিমানবন্দর, এমনকি বিমান থেকেও নামিয়ে দেওয়া হতে পারে যাত্রীদের! সূত্রের খবর, একইসাথে অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও রাস্তা খোলা রাখছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ।

 কোভিড রুখতে অভিনব পন্থা

কোভিড রুখতে অভিনব পন্থা

যাত্রীদের বারংবার বলা সত্ত্বেও যখন কাজ হয়নি, তখন এহেন অভিনব পন্থার আশ্রয় নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ, মত ডিজিসিএ আধিকারিকদের। বিমানবন্দরে ঢোকার সময় যাত্রীদের অনেকেই শারীরিক দূরত্ব মানছেন না, পাশাপাশি নাক বা চিবুকে এসে ঠেকছে মাস্ক! এমনকি কোভিডিবিধি না মেনেই বিমানেও উঠছেন অধিকাংশ। বিমানবন্দর কর্মীদের মতে, "এইবার হয়তো স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশিকাগুলি মেনে চলবেন যাত্রীরা।" দায়সারা ভাবে মাস্ক পরা হোক বা জ্বর নিয়ে যাতায়াত, সব ক্ষেত্রেই যে বন্দরে প্রবেশে সমস্যায় পড়বেন যাত্রীরা, তা নিশ্চিত।

 ঠিক কী বলা হয়েছে ডিজিসিএ-র নির্দেশিকায় ?

ঠিক কী বলা হয়েছে ডিজিসিএ-র নির্দেশিকায় ?

বিমানের অন্দরে হোক বা বিমানবন্দরে, সঠিক ভাবে মাস্ক না পরলে বা সামাজিক দূরত্ব বজায় না রাখলে 'অবাঞ্ছিত যাত্রী' হিসেবে চিহ্নিত হবেন অভিযুক্তরা,খবর ডিজিসিএর নির্দেশিকা সূত্রে। পাশাপাশি, বিমানবন্দরের কোনো যাত্রী করোনা নিয়মাবলী না মানলে তাঁকে সতর্ক করার দায়িত্ব রয়েছে মোতায়েন সিআইএসএফ বা পুলিশের উপরে। আর এহেন সতর্কতা না মানলেই যাত্রীর বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। নির্দেশিকা অনুযায়ী, কোভিড বিধি মেনে চলার বিষয়টি খতিয়ে দেখবেন বিমানবন্দরের ডিরেক্টর বা টার্মিনাল ম্যানেজার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+