Air India: এয়ার ইন্ডিয়া বোয়িং ড্রিমলাইনারের জন্য একাধিক কড়া নির্দেশ ডিজিসিএ-র
আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় কমপক্ষে ২৬৫ জনের প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে ডিজিসিএ এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার বিমানগুলির জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছে।
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ঘোষণা করেছে যে, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮/৯ বিমানগুলির রবিবার, ১৫ই জুন থেকে একটি অতিরিক্ত সিকিউরিটি চেক করা হবে। মারাত্মক বিমান দুর্ঘটনায় যেখানে বিমানের প্রায় সকল যাত্রী প্রাণ হারিয়েছেন, সেই ঘটনার পর বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এবং আমেরিকান বিমান প্রস্তুতকারক বোয়িং উভয়ই তদন্তের আওতায় এসেছে।

ডিজিসিএ জ্বালানি, ইঞ্জিন এবং হাইড্রোলিক সিস্টেম পর্যবেক্ষণ সহ বেশ কিছু অত্যাধুনিক পরীক্ষা করার নির্দেশ দিয়েছে এবং পর্যালোচনার জন্য রিপোর্ট চাওয়া হয়েছে।
নির্দেশে বলা হয়েছে, 'জ্বালানি প্যারামিটার পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সিস্টেম পরীক্ষা, কেবিন এয়ার কম্প্রেসার এবং সংশ্লিষ্ট সিস্টেমের পরিদর্শন, ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল সিস্টেম পরীক্ষা, ইঞ্জিন ফুয়েল-চালিত অ্যাকচুয়েটর-কার্যক্ষমতা পরীক্ষা এবং তেল সিস্টেম পরীক্ষা, হাইড্রোলিক সিস্টেমের কার্যকারিতা পরীক্ষা, টেক-অফ প্যারামিটারগুলির পর্যালোচনা করতে হবে।'
এছাড়াও, দুই সপ্তাহের মধ্যে পাওয়ার অ্যাসিউরেন্স চেক করা হবে এবং একটি 'ফ্লাইট কন্ট্রোল ইনস্পেকশন' চালু করা হবে। সরকার জানিয়েছে, গত ১৫ দিনে বোয়িং ড্রিমলাইনার বিমানগুলিতে বার বার যে সমস্যা দেখা গিয়েছে, তা দ্রুত পর্যালোচনা করতে হবে এবং পর্যালোচনার ভিত্তিতে রক্ষণাবেক্ষণের কাজগুলি সম্পন্ন করতে হবে।
বোয়িং এয়ারপ্লেনস এক বিবৃতিতে জানিয়েছে, 'এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১-এর বিষয়ে তাঁরা এয়ার ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাঁদের সহায়তা করতে প্রস্তুত।'












Click it and Unblock the Notifications