দুবাইগামী স্পাইসজেটের বিমানের জরুরি অবতরণ করাচিতে, তদন্ত শুরু করল ডিজিসিএ
দিল্লি (Delhi) থেকে দুবাইগামী (Dibai) স্পাইসজেটের (Spicejet) বিমানের জরুরি অবতরণ (landing) করাচিতে (karachi)। সংস্থার তরফে বলা হয়েছে ইন্ডিকেটর লাইট ঠিক ঠাক কাজ না করার কারণেই বিমানটিকে করাচিতে নামানো হয়। তবে অবতর
দিল্লি (Delhi) থেকে দুবাইগামী (Dibai) স্পাইসজেটের (Spicejet) বিমানের জরুরি অবতরণ (landing) করাচিতে (karachi)। সংস্থার তরফে বলা হয়েছে ইন্ডিকেটর লাইট ঠিক ঠাক কাজ না করার কারণেই বিমানটিকে করাচিতে নামানো হয়। তবে অবতরণের পরে যাত্রীদের নিরাপদে বের করা হয়। এদিকে করাচিতে বিমানের জরুরি অবতরণের ঘটনার তদন্ত শুরু করেছে ডিজিসিএ (DGCA)।

ক্রুদের পর্যবেক্ষণ
স্পাইসজেটের তরফে জানানো হয়েছে, বিমানটি আকাশে থাকাকালীন বিমানের কর্মীরা বাম ট্যাঙ্কে অস্বাভাবিক জ্বালানি হ্রাস লক্ষ্য করেন। তারপরেই বিমানটিকে করাচিতে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এটিসির সঙ্গে কথা বলেবিমানটিকে নিরাপদে করাচিতে অবতরণ করানো হয়। স্পাইসজেটের মুখপাত্র জানিয়েছেন, কোনও জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি। এছাড়াও পোস্ট ফ্লাইট পর্যবেক্ষণে বাম ট্যাঙ্কেও কোনও ছিদ্র দেখা যায়নি।

বিমান পাঠানো হয়েছে
স্পাইসজেটের তরফে জানানো হয়েছে, ২০২২-এর ৫ জুলাই স্পাইসজেট B& এয়ারক্রাফ্ট অপারেটিং ফ্লাইট SG-11 করাচিতে নামানো হয়। কোনও জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি। বিমানটি করাচিতে স্বাভাবিত অবতরণ করেছে। আগে বিমানটির কোনও ত্রুটির খবরও পাওয়া যায়নি। করাচিতে যাত্রীদের
টিফিন দেওয়া হয়েছে। যাত্রীদের সেখান থেকে নিয়ে দুবাই পাঠাতে নতুন করে একটি বিমানও সেখানে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্পাইসজেট।

আগেও স্পাইসজেটের অপর বিমানের জরুরি অবতরণ
এখানে উল্লেখ করা যেতে পারে তিনদিন আগে স্পাইসজেটের অপর বিমানের জরুরি অবতরণ হয়। কেবিনে ধোঁয়ার কারণে দিল্লি-জব্বলপুর স্পাইসজেটের ফ্লাইট দিল্লিতে জরুরি অবতরণ করে। এক্ষেত্রে বিমানটির টেক অফের পরেইতা আবার বিমানবন্দরে ফেরত যায়।

তদন্ত শুরু ডিজিসিএ-র
এদিনের ঘটনার তদন্ত শুরু করেছে ডিজিসিএ। তবে শুধু স্পাইসজেটই নয়, বিভিন্ন সময়ে সমস্যা দেখা দিয়েছে ইন্ডিগোতেও। শনিবার সারা দেশে ইন্ডিগোর ৪৫.৫ শতাংশ ফ্লাইট সময় মতো উড়েছিল। এর প্রভাব ছিল রবিরারেও।যা নিয়ে রিপোর্ট তলব করেছিল ডিজিসিএ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications