মাঝ আকাশে ইঞ্জিনে গণ্ডগোল! আতঙ্কে কড়া নির্দেশিকা ডিজিসিএ-র
ইঞ্জিনে গণ্ডগোলের জেরে ১১ টি এ৩২০ নিও বিমানকে বসিয়ে দিল ভারতের বিমান নিয়ন্ত্রণকারী সংস্থা ডিজিসিএ। জানা গিয়েছে, বিমানগুলির প্র্যাট অ্যান্ড হুইটনি সিরিজের ইঞ্জিন রয়েছে।
ইঞ্জিনে গণ্ডগোলের জেরে ১১ টি এ৩২০ নিও বিমানকে বসিয়ে দিল ভারতের বিমান নিয়ন্ত্রণকারী সংস্থা ডিজিসিএ। জানা গিয়েছে, বিমানগুলির প্র্যাট অ্যান্ড হুইটনি সিরিজের ইঞ্জিন রয়েছে। বসিয়ে দেওয়া বিমানের মধ্যে ৮ টি ইন্ডিগোর এবং ৩ টি গো-এয়ারের।

মাঝ আকাশে বিমানে গণ্ডগোল। ইন্ডিগো এ৩২০ নিও বিমানে গণ্ডগোলের জেরে আহমেদাবাদ বিমানবন্দরে আপতকালীন ভিত্তিতে বিমানের অবতরণ হয়। এরপরেই ডিজিসিএ নিরাপত্তার কারণ দেখিয়ে ১১ টি বিমানের ওপরে নিষেধাজ্ঞা জারি করে। ডিজিসিএ জানিয়েছে, বিমানগুলিতে পিডব্লু ১০০ ইঞ্জিন রয়েছে।
ডিজিসিএ-র তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্ডিগো এবং গো এয়ারকে ইঞ্জিন বদল করতে বলা হয়েছে।
জানা গিয়েছে, ৯ ফেব্রুয়ারি বিমান চলাচলের ক্ষেত্রে ইউরোপীয় রেগুলেটর ইএএসএ এ৩২০ নিও বিমানের পিডব্লু ১১০০ ইঞ্জিন নিয়ে নির্দেশিকা জারি করে। ১৩ ফেব্রুয়ারি ডিজিসিএ জানায়, বিমানের নিরাপত্তার বিষয়ে কোনও রকমের সমঝোতা করা হবে না।
এদিকে এই ১১টি বিমান বসিয়ে দেওয়ার জেরে সারা দেশ ব্যাপী প্রভাব পড়েছে বিমান চলাচলে। বিভিন্ন বিমানবন্দরে শয়ে শয়ে যাত্রীকে অপেক্ষা করতে দেখা গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, একটি বিমান দিনে ৭ থেকে ৮ টি ট্রিপ করে। ১১ টি বিমানকে ধরলে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় ৮০ থেকে ৯০-এর মধ্যে। ফলে বাতিল হওয়া বিমানের সংখ্যা ৮০ থেকে ৯০-এ পৌঁছে যাওয়ায় যাত্রীরা পড়েছেন অসুবিধায়।












Click it and Unblock the Notifications