Air India: বিমানে প্রস্রাব কাণ্ডে কড়া পদক্ষেপ DGCA-র, ৩০ লক্ষ টাকা জরিমানা, ৩ মাসের লাইসেন্স সাসপেন্ড পাইলটের
বিমানে প্রস্রাব কাণ্ডে এয়ার ইন্ডিয়াকে রেকর্ড ফাইন ডিডিসিএ-র। ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে সেদিন বিমানের পাইলটকে সাসপেন্ড করা হয়েছে ৩ মাসের জন্য। অর্থাৎ ৩ মাস তাঁর বিমান ওড়ানোর লাইসেন্স থাকবে না। তিনি বিমান ওড়াতে পারেন না।

প্রস্রাব কাণ্ডে জরিমানা
এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় মোটা টাকা জরিমানা করল ডিজিসিএ। গত মাস থেকেই এয়ার ইন্ডিয়ার বিমানে প্রস্রাব কাণ্ড নিয়ে তোলপাড় হচ্ছে। তাতে যথারীতি হস্তক্ষেপ করেছিল ডিজিসিএ। এয়ার ইন্ডিয়ার কাছে এই নিয়ে রিপোর্ট তলব করা হয়েছিল। তারপরেই এই মোটা টাকা জরিমানার কথা ঘোষণা করল। ৩০ লক্ষ টাকা এয়ার ইন্ডিয়াকে জরিমানা করা হয়। এখনও পর্যন্ত যা রেকর্ড পরিমান জরিমানা বলে জানা যাচ্ছে।

পাইলটের লাইসেন্স সাসপেন্ড
শুধু বিমান সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে জরিমানা করাই নয় সেই বিমানের পাইলটের িবরুদ্ধেও কড়া পদক্ষেপ করেছে ডিজিসিএ। বিমানের পাইলটের লাইসেন্স ৩ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ পাইলট ৩ মাস বিমান ওড়াতে পারবেন না। কর্তব্য গাফিলতির অভিযোগ এয়ারক্রাফট রুলের ১৪১তম নিয়ম মেনে তাঁকে সাজা দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাঁকে ব্যক্তিগত ভাবে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এর আগেই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ পাইলটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে তাঁকে গ্রাউন্ড করেছিল।

এয়ার ইন্ডিয়ায় বিমােন প্রস্রাব
এয়ার ইন্ডিয়ার বিমানে ভয়ঙ্কর কাণ্ড প্রকাশ্যে এসেছে। নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী উড়ানে বিজনেস ক্লাসে মদ্যপ যাত্রী বিমানে সহ যাত্রীর গায়ে প্রস্রাব করে দেয়। তবে বিমান সংস্থার পক্ষ থেকে অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে কোনও পদক্ষেপই করা হয়নি। পুরো বিষয়টিই হালকা ভাবে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই বিমানেরই আরের সহযাত্রী টাটা গ্রুপের চেয়ারম্যানকে চিঠি লিখে অভিযোগ জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে। তারপরেই শুরু হয়ে যায় একের পর এক পদক্ষেপ।

গ্রেফতার অভিযুক্ত যাত্রী
এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যাত্রীকে। শঙ্কর মিশ্র নামে অভিযুক্ত যাত্রী মুম্বইয়ের বাসিন্দা। তিনি একটি মার্কিন ব্যাঙ্কের মুম্বই শাখার সিইও। তাঁর বিরুদ্ধে এফআর দায়ের করে মুম্বই পুলিশ। তিনদিন তাঁর সন্ধানে তল্লাশি চালানো হয়। তারপরেই তাঁকে বেঙ্গালুরুর একটি হোমস্টে থেকে গ্রেফতার করা হয়। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার পরেই ক্ষমা চেয়ে নিয়েছেন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications