বিশেষ ভাবে সক্ষম শিশুর সফরে না, ইন্ডিগোকে ৫ লক্ষ টাকা জরিমানা DGCA-র
বিশেষ ভাবে সক্ষম শিশুর সফরে না, ইন্ডিগোকে ৫ লক্ষ টাকা জরিমানা DGCA-র
রাঁচি বিমানবন্দর থেকে বিশেষভাবে সক্ষম শিশু যাত্রীকে বিমানে উঠতে দেয়নি ইন্ডিগো। তার জন্য বিমানসংস্থাকে ৫ লক্ষ টাকা জরিমানা করল ডিজিসিএ। শুধু জরিমানাই করা হয়নি। এই নিয়ে ইন্ডিগো বিমানসংস্থাকে সতর্কও করা হয়েছে। ডিজিসিএ-র পক্ষ থেকে বলা হয়েছে এভাবে বিশেষ ভাবে সক্ষম শিশু যাত্রীর সঙ্গে আচরণ তাঁর উপর মানসিক চাপ তৈরি করেছে। এবং এই ভাবে প্রত্যাখ্যান করা হলে আরও কঠোর পদক্ষেপ বিমান সংস্থার বিরুদ্ধে করা হবে।

গত ৭ মে ঘটেছিল ঘটনা। রাঁচি বিমানবন্দরে ইন্ডিগোর ম্যানেজার বিশেষভাবে সক্ষম শিশু যাত্রীর সঙ্গে ভীষণভাবে দুর্ব্যবহার করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিও। অভিনন্দন মিশ্র নামে এক যাত্রী জানিয়েছেন বিমানবন্দরে আসার পর বিশেষ ভাবে সক্ষম শিশুকে একটু ভয় পেয়ে গিয়েছিল। তাঁর বাবা-মা বারবারই তাঁকে খাবার এবং জল দিয়ে আস্বস্ত করার চেষ্টা করছিলেন।

কিন্তু তারপরেও ইন্ডিগো বিমান সংস্থার ম্যানেজার শিশুটির বাবা-মাকে জানায় তাঁদের সন্তান সুস্থ আচরণ না করলে তাঁকে কিছুতেই তাঁরা বিমানে চড়তে দেবেন না। কারণ তাতে অন্য যাত্রীদের সমস্যা হতে পারে। সেটা বিমানসংস্থা কিছুতেই মেনে নেেব না বলে জানিয়েছেন তিনি। প্রত্যক্ষদর্শী যাত্রী জানিয়েছেন অথচ বিমানের মধ্যেই মদ্যপ অবস্থায় এক যাত্রী সফর করছিলেন তাতে সমস্যা হয়নি বিমান সংস্থার। অন্যান্য যাত্রীরা ওই মদ্যপ যাত্রীর সফরে আপত্তি জানালেও তাতে রাজি হয়নি। তাঁকে চড়তে দেয় বিমান সংস্থা। কিন্তু বিশেষ ভাবে সক্ষম শিশুিটকে চড়তে দেওয়া হয়নি।
অভিযোগ পাওয়ার পর সামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিষয়টি িনয়ে কড়া পদক্ষেপ করার কথা বলেছিলেন। তারপরেই ডিজিসিএ-র পক্ষ থেকে এই কড়া নির্দেশ দেওয়া হয়। ৫ লক্ষ টাকা জরিমানা করার পর বিমান সংস্থাকে সতর্কও করা হয়েছে। ভবিষ্যতে এরকম কোনও ঘটনা আবারও ঘটলে চরম পদক্ষেপ করতে বাধ্য হবে বলে সংস্থার পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications