Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গো ফার্স্টকে অবিলম্বে বিমানের টিকিট বিক্রি বন্ধের নির্দেশ ডিজিসিএ’র, নোটিশ জারি

গো ফার্স্টকে অবিলম্বে বিমানের টিকিট বিক্রি বন্ধ করার নির্দেশ দিল ডিজিসিএ। সোমবার এই মর্মে নোটিশ জারি করে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা যেন টিকিট বিক্রি বন্ধ রাখেন।

একইসঙ্গে গো ফার্স্ট নিরাপদ, দক্ষ ও নির্ভরযোগ্য পদ্ধতিতে বিমান পরিষেবা চালিয়ে যেতে ব্যর্থ হয়েছে, এই মর্মেও বিজ্ঞপ্তি জারি করেছে ডিজিসিএ। কেন এই সমস্যা তৈরি হয়েছে, নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে তার কারণ দর্শাতে বলা হয়েছে।

Go first

গো ফার্স্টের চিঠি পাওয়ার পর বিমান চালনা নিয়ন্ত্রণের এবং তারপরে এয়ার অপারেটর সার্টিফিকেট অব্যাহত রাখার বিষয়ে সিদ্ধান্ত নেবে ডিজিসিএ। তাদের জবাবের উপর এখন নির্ভর করছে গো ফার্স্টের ভাগ্য। এই এয়ারলাইনটি ন্যাশনাল কোম্পানি অফ ল ট্রাইব্যুনালকে তার দেউলিয়া বিষয়ক মামলায় জরুরি রায়দানের অনুরোধ করার পরে এই বিজ্ঞপ্তি জারি হয়েছিল।

এখানে উল্লেখ্য, গো ফার্স্ট দেউলিয়া হওয়ায় গত শুক্রবার তাদের নির্দেশ দেওয়া হয় আগামী ১২ মে পর্যন্ত সমস্ত ফ্লাইট বাতিল করার। এয়ারলাইনটি এই মর্মে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে এই দেউলিয়া অবস্থার সমাধানের জন্য মামলা করে। অবিলম্বে তার শুনানি চায়।

কোনো ইঞ্জিন না পাওয়ায় কোম্পানিটির তহবিল সংকটের সম্মুখীন হয়েছে। এই অবস্থায় 'গো ফার্স্ট' দেউলিয়া পরিস্থিতি কাটানোর জন্য এনসিএলটির রায়ের জন্য অপেক্ষা করছিল। ট্রাইব্যুনাল সোমবার সঙ্কট-বিধ্বস্ত এয়ারলাইন্সটির দেউলিয়া কাটাতে দুটি পিটিশনের শুনানির অপেক্ষায় রয়েছে। কিন্তু সেই শুনানির আগেই ডিজিসিএ কড়া অবস্থান নিল।

Go first

গো ফার্স্ট কোম্পানিটির এখন ১১,৪৬৩ কোটি টাকার বোঝা চেপে আছে। এই আর্থিক সংকট-সহ ওয়াদিয়া গোষ্ঠীর মালিকানাধীন এয়ারলাইন্সটি দেউলিয়া অবস্থায় সমাধানের প্রক্রিয়া শুরু করেছে। তার পাশাপাশি আর্থিক বাধ্যবাধকতার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদন করেছে।

গো ফার্স্ট ২ মে ট্রাইব্যুনালে দায়ের করা তার পিটিশনে বিমানের ভাড়ার টাকা পুনরুদ্ধারের পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার পাশাপাশি বিমান চলাচলের নজরদারি সংস্থা ডিজিসিএ এবং প্রয়োজনীয় পণ্য ও পরিষেবা সরবরাহকারীদের প্রতিকূল পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আদেশ দিয়েছিল।

সেইসঙ্গে আর্জি জানানো হয়েছিল, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং বেসরকারি বিমানবন্দর অপারেটরদের কোম্পানিকে বরাদ্দ করা কোনও প্রস্থান এবং পার্কিং স্লট বাতিল করা উচিত নয়। এয়ারলাইনটিও চায়, জ্বালানি সরবরাহকারীরা বিমান পরিচালনার জন্য সরবরাহ অব্যাহত রাখুক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+