পাপের প্রায়ঃশ্চিত্তে ভক্তদের ব্রাহ্মণ সেবা, আদিম প্রথা রুখতে উদ্যোগ কেরল হাইকোর্টের
পাপের প্রায়ঃশ্চিত্তে ভক্তদের ব্রাহ্মণ সেবা, আদিম প্রথা রুখতে উদ্যোগ কেরল হাইকোর্টের
ত্রিপুনিথুরার শ্রী পূর্ণনাথায়েশ মন্দিরে ভক্তরা তাঁদের পাপের প্রায়শ্চিত্ত হিসেবে ১২ জন ব্রাহ্মণের পা ধোওয়ার ব্যবস্থা করার রিপোর্ট মালায়ালাম দৈনিক কেরল কৌমুদিতে প্রকাশ হওয়ার পর মঙ্গলবার এই রিপোর্টের ভিত্তিতে কেরল হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে।

বিচারপতি অনিল কে নরেন্দ্রন ও পিজি অজিত কুমারের বেঞ্চ তাঁদের আদেশে উল্লেখ করেছে যে ৪ ফেব্রুয়ারি ওই সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে যে কোচিন দেবস্বম বোর্ডের ব্যবস্থাপনায় ত্রিপুনিতুরায় শ্রী পূর্ণনাথায়েশ মন্দিরে পান্থরান্দু নমস্কারের অংশ হিসাবে ভক্তদের ১২ জন ব্রাহ্মণের পা ধোওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। এতে পাপের প্রায়শ্চিত্ত করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। যদিও কোচিন দেবস্বম বোর্ডের আইনজীবী এর বিরোধিতা করে দাবি করেছেন যে ব্রাহ্মণদের পা ভক্তরা ধোয়নি, বরং তন্ত্রী (মুখ্য পুরোহিত) যিনি মন্দিরের ১২ জন পুরোহিতের পা ধুইয়ে ছিলেন।
আদেশে বলা হয়েছে, 'আজকে যখন বিষয়টি বিবেচনার জন্য আদালতে তোলা হয়েছে, তখন কোচিন দেবস্বম বোর্ডের কৌঁসুলি একটি রিপোর্ট জমা দিয়েছেন, যেখানে দাবি করা হয়েছে সংবাদ প্রতিবেদন অনুযায়ী শ্রী পূর্ণনাথায়েশ মন্দিরে ভক্তরা ব্রাহ্মণদের পা ধুয়ে দেননি। এই মন্দিরের পান্থরান্দু নমস্কারের অংশ হিসাবে তন্ত্রী (প্রধান পুরোহিত) মন্দিরের ১২ জন পুরোহিতের পা ধুইয়ে দেন।’ কোচিন দেবস্বম বোর্ডের আইনজীবী এই বিষয়ে হলফনামা পেশের জন্য দু’সপ্তাহের সময় চান যা আদালতের পক্ষ থেকে দেওয়া হয়। ২৫ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে।
অন্যদিকে দেবস্বম মন্ত্রী কে রাধাকৃষ্ণ এই ঘটনার বিষয়ে কোচিন দেবস্বম বোর্ডের কাছে রিপোর্ট চেয়েছেন। একটি বিবৃতিতে, দেবস্বম মন্ত্রীর কার্যালয় বলেছে, 'মন্ত্রী সিডিবি সভাপতি ভি নন্দকুমারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাঁকে আদিম আচার–অনুষ্ঠানগুলি বন্ধ করার নির্দেশ দিয়েছেন যা কেরলের প্রগতিশীল সমাজকে লজ্জা দেয়।’ অন্যান্য দেবস্বম বোর্ডগুলিতেও আদিম প্রথা ও প্রথাগুলি দূর করার পদক্ষেপ নেওয়া হবে।












Click it and Unblock the Notifications