কোনও উৎসব নয়, বারাণসীতে লেবুর দাম কমানোর প্রার্থনায় পুজো করলেন ভক্তরা!
কোনও উৎসব নয়, বারাণসীতে লেবুর দাম কমানোর প্রার্থনায় পুজো করলেন ভক্তরা!
বাংলা হোক কিংবা অন্য যে কোনও রাজ্য, খাওয়ার পাতে একটুকরো পাতিলেবুই সব প্রদেশের ভোজন রসিকদের খিদে আরও কিছুটা বাড়িয়ে তোলে। পাতলা ডালের সঙ্গে মেখেই হোক কিংবা শেষপাতে নুন দিয়ে, পাতিলেবুই হয়ে ওঠে সকলের রাজা। এখন আবার গরমকাল। তাই বিটনুন দিয়ে লেবুর সরবতে মন মজাননি এমন মানুষ বোধহয় ভূ-ভারতে খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু আম আদমির সেগুড়েও বালি! লেবুর দাম যে হারে বেড়েছে তাতে খাওয়ার বদলে তা লকারে সাজিয়ে রাখার জোগাড় হয়েছে বলে মত জনসাধারণের। আর এবার সেই লেবুর দাম কমানোর জন্য সম্পূর্ণ অভিনব চিত্র দেখা গেল শিবভূমি বেনারসে।

ভক্তদের লেবু পুজো!
শুনতে খানিক অবাক লাগলেও এটাই সত্যি। রাজনৈতিক দলের নেতা অসুস্থ, তাঁর মঙ্গল কামনায় পুজো দিতে দেখা গিয়েছে ভক্তদের। ভারতীয় ক্রিকেট দল বা দেশের বড় কোনো প্রতিযোগিতায় জয় লাভের জন্য যজ্ঞ করতে দেখা গিয়েছে ভক্তদের। পাশাপাশি বিভিন্ন আধ্যাত্বিক বিষয়ে পুজো- আচ্চা করা হয়ে থাকে। কিন্তু কোনদিন কোন খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে পুজো করতে দেখা যায়নি ভারতবাসীকে। তবে এবার জ্বালানির পর দেশজুড়ে পাতিলেবু কিনতে গেলে হাতে লাগছে ছ্যাঁকা। তাই নজিরবিহীনভাবে গোটা দেশে লেবুর দাম কমানো নিয়ে পুজো করতে দেখা গেল সাধারণ মানুষকে। ঘটনাটি ঘটেছে বারাণসীতে।

১১টি লেবুর বলি
বারাণসীতে ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পাতিলেবুর। তাই মরিয়া হয়ে বারাণসীতে ঈশ্বরের দরজায় কড়া নেড়েছেন ভক্তরা। মোদির নির্বাচনক্ষেত্র বলে পরিচিত বারাণসী। বিশ্বের প্রাচীনতম নগরী এটি। এখানেই পাতিলেবুর মূল্যবৃদ্ধিতে ঈশ্বরের কাছে দরবার করেছেন ভক্তরা। মা আদিশক্তি মন্দিরে ১১টি লেবু বলি দিয়ে পুজো দিয়েছেন ভক্তরা। এই এলাকা কালা জাদুর কেন্দ্র হিসেবে পরিচিত।

তন্ত্র পূজার আয়োজন
পুজোর আয়োজন করেছিলেন হরিশ মিশ্র নামে এক ব্যক্তি। তিনি জানিয়েছেন, অতি দ্রুত একটি তন্ত্র পূজার আয়োজন করা হচ্ছে। তবে তিনি আশা রাখেন, কয়েকদিনের মধ্যেই দ্রুত নামবে পাতি লেবুর দাম। কালাজাদুর নাম শুনলেই অনেকে আতঙ্কিত হন। হরিশ মিশ্র জানিয়েছেন, এই ধারনা ভুল। কালা জাদু অমঙ্গল কামনা করা না হলে তা খারাপ নয়।

আদিশক্তি মন্দিরে পুজো
মা আদিশক্তি মন্দিরে এই পুজো ছিল সকলের কল্যাণের জন্য। নিত্য দাম বাড়তে বাড়তে পাতিলেবুর দাম আকাশছোঁয়া হয়েছে। সরকার বা প্রশাসনের নিরবতারও কারণে ঈশ্বরের পথ বেছে নিয়েছেন তাঁরা। জানা গিয়েছে চলতি বছর সারা দেশে লেবুর দাম ক্রমাগত বেড়ে চলেছে তার অন্যতম কারণ প্রতিকূল পরিবেশ। পাশাপাশি দীর্ঘ সময়ে বৃষ্টি পাঁচ পরিমাণমতো না হওয়া। অত্যন্ত গরম পরিস্থিতি লেবুর ফলনকে প্রভাবিত করেছে। আগে যেখানে কলকাতায় দশ টাকায় ৬টা বা কোনও কোনও সময় ৮টাও লেবু পাওয়া যেত সেখানে এখন রাজ্যে পাতিলেবু বিকোচ্ছে প্রায় ২৫০ টাকা কেজিতে। আর তাই লেবুর নজর দোষ কাটানোর জন্য 'লেবুলঙ্কা' ঝোলানোর পথেই হাঁটছেন ক্রেতা থেকে বিক্রেতা সকলেই, তা কার্যত স্পষ্ট।












Click it and Unblock the Notifications