Rath Yatra 2024: ৭১ এর পর ২০২৪, 'মহাযোগে' দুদিন ধরে রথ যাত্রা জগন্নাথ-ধামে, দেখুন ভিডিও
Rath Yatra 2024: দীর্ঘ প্রায় ৫৩ বছর পর জগন্নাথ ধাম পুরীতে 'মহাযোগ' (Puri Jagannath dev)। যোগ আর তিথি মেনে আজ সোমবারও রথ গড়াবে সেখানে। রবিবার বিকেলের পর মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ। কিন্তু কিছুটা এগোতেই রথ থেমে যায়।
রথেই রাত কাটান জগন্নাথ ধাম। কিন্তু যা খবর, তিনটি রথের চাকা ইতিমধ্যে গড়াতে শুরু করেছে। টান পড়েছে রথের দড়িতে। উল্লেখ্য, শেষ ১৯৭১ সালে পুরীতে দুদিন ধরে রথযাত্রার আয়োজন করা হয়েছিল (Rath Yatra 2024)। ।

রবিবারের পর আজ সোমবারও কয়েক লাখ মানুষের ভক্ত সমাগম ঘটেছে। রবিবার বড়সড় একটি দুর্ঘটনা ঘটে ((Rath Yatra 2024)। একেবারে পদপৃষ্টের পরিস্থিতি তৈরি হয়। একজনের মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। আর সেদিকে তাকিয়ে আজ সোমবার অনেক বেশি সতর্ক সেখানকার পুলিশ প্রশাসন। বিশাল পুলিশ প্রশাসনকে ময়দানে নামানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী এবং স্বেচ্ছাসেবক সংস্থাও কাজ করছে।
পুরীর পুলিশ সুপার য়পিনাক মিশ্র জানিয়েছে রথযাত্রা উপলক্ষে কঠোর নিরাপত্তার আয়োজন করা হয়েছে। ১৮০ প্ল্যাটুন (এক প্ল্যাটুনে ৩০ জন) নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়া এআই ভিত্তিক সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে।
গোটা মন্দির চত্বর জুড়ে আঁটসাঁট ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের দাবি, আজ সোমবারও ১০ থেকে ১৫ লাখ মানুষের ভক্ত সমাগম ঘটেছে। যা খবর, সোমবার সন্ধ্যার মধ্যেই গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়িতে পৌঁছে যাবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ। সেখানে এক সপ্তাহ ধরে থাকবেন।
#WATCH | Odisha | Devotees in large numbers are gathered in Puri to celebrate the second day of Rath Yatra pic.twitter.com/X7kzKmQmnI
— ANI (@ANI) July 8, 2024
ফের উলটো রথে মন্দিরে ফিরে আসবেন জগতের নাথ। দুদিন ধরে রথ যাত্রা ঘিরে একেবারে আবেগে ভাসছে পুরী সহ গোটা ওডিশা। সরকারের তরফে দুদিন ধরে ছুটিও ঘোষণা করা হয়েছে।












Click it and Unblock the Notifications