লর্ড ভেঙ্কটেশ্বরকে ৮. ৩৬ কোটি টাকার সোনার মালা ব্যবসায়ী ভক্তের
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার এক ভক্ত তিরুপতির লর্ড ভেঙ্কটেশ্বরকে সোনার 'সহস্র নাম মালা' নিবেদন করলেন। নদিনের ব্রাহ্মোৎসভমের প্রথম দিনেই শনিবার এই সোনার মালা নিবেদন করা হয়েছে। মালার মূল্য ৮.৩৬ কোটি
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার এক ভক্ত তিরুপতির লর্ড ভেঙ্কটেশ্বরকে সোনার 'সহস্র নাম মালা' নিবেদন করলেন। নদিনের ব্রাহ্মোৎসভমের প্রথম দিনেই শনিবার এই সোনার মালা নিবেদন করা হয়েছে। মালার মূল্য ৮.৩৬ কোটি টাকা।

মন্দির সূত্রে খবর, সোনার মালাটির ওজন ২৮ কেজি। মালায় রয়েছে ১০০৮ টি সোনার কয়েন। প্রত্যেকটি কয়েনেই রয়েছে লর্ড ভেঙ্কটেশ্বরের নাম।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, মন্দিরের পুরোহিত এবং আধিকারিকদের উপস্থিতিতে এম রামালিঙ্গ রাজু নামে ওই ব্যবসায়ী ২৮ কেজির সোনার মালাটি তুলে দেন।
ব্রাহ্মোৎসভম উপলক্ষ্যে সরকারের তরফ থেকে লর্ড ভেঙ্কটেশ্বরকে নতুন সিল্কের শাড়ি নিবেদন করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications