Maharashtra CM: শিল্ডের নাম প্রত্যাহারের পরই মুখ্যমন্ত্রী পদের জট কাটছে, ফড়নবিশের মুখে জোট ধর্মের কথা
দেবেন্দ্র ফড়নবিশ না একনাথ শিন্ডে? কাকে মুখ্যমন্ত্রী পদে বসানো হবে? তাই নিয়ে চর্চা তুঙ্গে মহারাষ্ট্রের ভোটের ফলা প্রকাশের পর থেকেই। মারাঠা ভূমির মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন তা নিয়ে জোর আলোচনা হচ্ছে রাজধানী দিল্লিতেও। এরই মধ্যে বুধবার মুখ্যমন্ত্রী পদের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন একনাথ শিল্ডে। এরফলে রাজনৈতিক বিশ্লেষকদের মতো অনেকটা সুবিধাজনক জায়গায় আছেন দেবেন্দ্র।
শিল্ডের সাংবাদিক সম্মেলন করার কয়েক ঘণ্টার ব্যবধানেই মুখ খুললেন দেবেন্দ্র ফড়নবিশ। মুখ্যমন্ত্রী পদ পাওয়ার প্রশ্নে তিনি জানিয়েছেন, আমাদের মহাজুটিতে কখনই অপরের প্রতি মতভেদ ছিল না। আমরা সবসময় একসঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচনের আগে বলেছি যে আমরা নির্বাচনের পরে যৌথভাবে সিদ্ধান্ত নেব (মুখ্যমন্ত্রীর পদের বিষয়ে)। আজ একনাথ শিন্ডে নিজের অবস্থান পরিষ্কার করেছেন আমরা শীঘ্রই আমাদের নেতাদের সাথে দেখা করব এবং সিদ্ধান্ত নেব।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে একনাথ শিন্ডে গত আড়াই বছর ধরে কাজ করেছেন। কাজ করে যে তিনি সন্তুষ্ট সেটা নিজেই জানিয়েছেন। আগামী দিনে যে পদ পাবেন, সেখানেই কাজ করবেন। মানুষের জন্য কাজের স্বার্থে তিনি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত বলে জানিয়েছেন শিল্ডে। তাহলে কি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড় থেকে শিন্ডে নিজেকে সরিয়ে নিলেন? সেই জল্পনা তুঙ্গে।
শিল্ডে সাংবাদিক সম্মেলন করে বলেন, আমি মহারাষ্ট্রের বাসিন্দাদের ধন্যবাদ জানাতে চাই এই বিপুল জন সমর্থন দেওয়ার জন্য। নরেন্দ্র মোদী, অমিত শাহ ইতিমধ্যেই তারা বালা সাহেব ঠাকরে স্বপ্ন পূরণ করেছেন একজন শিব সৈনিককে মুখ্যমন্ত্রী করে। মুখ্যমন্ত্রী পদের বিষয়ে দলই শেষ সিদ্ধান্ত নেবে. আমি নরেন্দ্র মোদী এবং অমিত শাহজিকে জানিয়েছি আমরা সরকার গঠনের জন্য তৈরি, আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমরা সেটাই মেনে নেব।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী নিজেই যে তাঁর ক্যাবিনেট বেছে নেবেন তার আভাস দিয়ে রাখলেন বিদায়ী সরকারের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী বাছাই হয়ে গেলে তিনিই মন্ত্রিসভা তৈরি করবেন।












Click it and Unblock the Notifications