জলের বকেয়া বিল ৭ লাখ টাকা, মুখ্যমন্ত্রীকেই ডিফল্টার ঘোষণা বৃহন্মুম্বই পুরসভার
বাকি থাকতে থাকতে ৭ লাখ টাকায় পৌঁছে গিয়েছে জলের বিল। একটি টাকাও মেটাননি মহারাষ্ট্রের বিজেপি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।
বাকি থাকতে থাকতে ৭ লাখ টাকায় পৌঁছে গিয়েছে জলের বিল। একটি টাকাও মেটাননি মহারাষ্ট্রের বিজেপি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। বাধ্য হয়েই শেষে মুখ্যমন্ত্রীকেই ডিফল্টার ঘোষণা করল শিবসেনা শাসিত বৃহন্মু্ম্বই পুরসভা।

সমাজকর্মী শাকিল আহমেদ শেখের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে বিএমসি জানাতে বাধ্য হয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের জলের বিল বকেয়া বিল প্রায় ৭,৪৪,৯৮১ টাকা। আরটিআইয়ে আরও জানা গিয়েছে, শুধু মুখ্যমন্ত্রী নন, রাজ্যের আরও অনেক মন্ত্রীর সরকারি বাসভবনের জলের বিল মেটাননি। সেই বকেয়া বিলের পরিমাণ প্রায ৪৫ লাখ টাকা।
মোট ১৮ জন মন্ত্রীর তাঁদের সরকারি বাসভবনের জলের বিল দেননি। তালিকায় রয়েছেন, পঙ্কজা মুণ্ডে, দিবাকর রাওতে, সুধীর মঙ্গনতিওয়ারের মত দাপুেট মন্ত্রীরা। রাজ্যের অর্থমন্ত্রী সুধীর মুঙ্গনতিওয়ারের সরকারি বাংলো 'দেবঘরি'-র প্রায় ৪, ৪৫,০৫৫ টাকা বিল বাকি পড়ে রয়েছে। পরিবহণমন্ত্রী দিবাকর রাওতের সরকারি বাংলো 'মেঘদূত'-র জলের বিল বকেয়া রয়েছে ১,৬১,৭১৯ টাকা। একইভাবে নারী ও শিশু কল্যাণমন্ত্রী পঙ্কজা মুণ্ডের সরকারি বাংলোর ৩৫,০৩৩ টাকা জলের বিল বাকি পড়ে রয়েছে।
এছাড়াও ফড়নবীশ সরকারের আরও মন্ত্রীর নাম রয়েছে এই তালিকায়। আশিস শেলহর, সুভাষ দেশাই, একান্ত শিন্ডে, চন্দ্র শেখর বভনকুলে এবং মাধব জঙ্কারেরও নাম রয়েছে সেখানে।
শুধু মন্ত্রীদের সরকারি বাংলো নয়, সরকারি আধিকারিকদের গেস্টহাউসেরও জলের বিল জমা পড়েনি বলে জানিয়েছে বিএমসি। সরকারি গেস্টহাউসের প্রায় ১২,০৪,৩৯০ টাকা জলের বিল বকেয়া রয়েছে। ২০১৮ সাল থেকে কোনও জলের বিল জমা পড়েনি।
এই রিপোর্ট পাওয়ার পর আইটিআইয়ের আবেদনকারী শাকিল আহমেদ শেখ আদালতে জানিয়েছেন মন্ত্রীরাই যদি জলের বিল না মেটান তাহলে সাধারণ মানুষ কীভাবে জলের বিল মেটাবে। সামনেই মহারাষ্ট্রের বিধানসভা ভোট। তার আগে এই তথ্য প্রকাশে একটু বিপাকেই পড়তে চলেছে ফড়নবীশ সরকার।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications