গোটা দেশ থেকে আসা ৪০০ সাধুর আশীর্বাদ নিয়েই মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ফড়নবীশ! শিন্ডেকে নিয়েই বাড়ছে চাপ
Maharashtra Chief Minister: দীর্ঘ টালবাহানার পর অবশেষে মহারাষ্ট্রে সরকার গড়তে চলেছে মহাজুটি জোট! মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন দেবেন্দ্র ফড়নবীশ। একই সঙ্গে ডেপুটি উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শিবসেনা একনাথ শিন্ডে এবং এনসিপি নেতা অজিত পাওয়ার। যদিও ডেপুটি পদে একনাথ শিন্ডে শপথ নিয়ে একটা ধোঁয়াশা এখনও রয়েছে বলেই দাবি একাধিক সংবাদমাধ্যমের।
এমনকি স্বরাষ্ট্র দফতর কার হাতে যায় সেদিকেও এদিন নজর থাকবে বলে জানা যাচ্ছে। যা খবর, বিকেল পাঁচটার সময় মুম্বই'য়ের আজাদ ময়দানে (Mumbai's Azad Maidan) এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং সহ একাধিক শীর্ষ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী।

থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। এমনকি একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং জোট শরিকরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। তাঁদেরকেও আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
সব মিলিয়ে এদিনের অনুষ্ঠানে ৭০০ ভিভিআইপি উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী এবং ডেপুটি মুখ্যমন্ত্রী ছাড়াও এদিন আরও বেশ কয়েকজন বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নেবেন বলে জানা যাচ্ছে। বিজেপি-শিবসেনা এবং এনসিপি তিন দল থেকেই জিতে আসা বিধায়কদের মধ্যে থেকে কয়েকজন মন্ত্রী করা হবে। তবে কাদের মন্ত্রী করা হবে তা এখনও স্পষ্ট নয়। একাধিক নাম শোনা যাচ্ছে। যা খবর, শপথের সময়েই তা স্পষ্ট হবে বলে জানা গিয়েছে। বন্টন হয়নি কোনও দফতর। শপথের পর ক্যাবিনেট মিটিং হতে পারে। এরপরেই ফড়নবীশ সরকারের দফতর বন্টন হতে পারে বলে জানা যাচ্ছে।
Maharashtra Chief Minister: নিমন্ত্রিত ৪০০ সাধু
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার সময় আশির্বাদ জানাবেন অন্তত ৪০০ জন সাধু-সন্ত! সারা দেশের ৪০০ জন সাধু এবং সন্তকে ইতিমধ্যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন সংগঠন এবং সমিতির প্রতিনিধিদেরও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে মহারাষ্ট্রের সব কনস্যুলেটকেও। এছাড়াও সাধারণ মানুষও উপস্থিত থাকতে পারবেন মুম্বই'য়ের আজাদ ময়দানে।
#WATCH | Mumbai: Visuals from outside Sagar Bungalow, residence of Maharashtra CM-designate Devendra Fadnavis
— ANI (@ANI) December 5, 2024
Devendra Fadnavis will take oath as the Maharashtra CM today pic.twitter.com/pw3WkgTQ0P
বলে রাখা প্রয়োজন এবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন বিজেপির কাছে তো বটেই সমস্ত জোট শরিকের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। জয় নিশ্চিত করতে একেবারে মাটি কামড়ে সে রাজ্যে প্রচার সেরেছেন নরেন্দ্র মোদী সহ একাধিক শীর্ষ নেতারা। ভোটের ফলাফল প্রকাশ হতেই দেখা যায় উদ্ধব ঠাকরে, কংগ্রেস এবং শরদ পাওয়ার গোষ্ঠী একেবারে মুখ থুবড়ে পড়ে। বড় জয় পায় বিজেপি নেতৃত্বাধিন জোট।












Click it and Unblock the Notifications